ছবি ভিডিও মতামত
সর্বশেষ
খেলা

তাসকিনের জোড়া আঘাতে চাপে ওয়েস্ট ইন্ডিজ, ১০ ওভারে ৩ উইকেট

প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, ১১: ০২
তাসকিনের জোড়া আঘাতে চাপে ওয়েস্ট ইন্ডিজ, ১০ ওভারে ৩ উইকেট
সংগৃহীত

দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে দিনের শুরুতেই বল হাতে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। সিলেট টেস্টের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপে জোড়া আঘাত হেনেছেন তাসকিন আহমেদ। তাঁর সঙ্গে উইকেট পেয়েছেন হাসান মাহমুদও।

মিরপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে দারুণ ব্যাটিং করা ব্র্যান্ডন কিংকে এবার বেশিক্ষণ টিকতে দেননি তাসকিন। দুর্দান্ত এক ডেলিভারিতে তাঁকে বোল্ড করে ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী জুটি ভাঙেন এই পেসার।

এরপর ষষ্ঠ ওভারে ক্যারিবীয় শিবিরে আঘাত হানেন হাসান মাহমুদ। ক্রিজে আসা কাভেম হজকে দুর্দান্ত ডেলিভারিতে সরাসরি বোল্ড করে মাত্র ১ রানেই সাজঘরে ফেরান তিনি।

আরও পড়ুন

হাসানের পাঁচ উইকেট, লাঞ্চে ৩২২ রানে ওয়েস্ট ইন্ডিজ ২১ মিনিট আগে হাসানের পাঁচ উইকেট, লাঞ্চে ৩২২ রানে ওয়েস্ট ইন্ডিজ

এরপর নিজের দ্বিতীয় উইকেট হিসেবে জশুয়া ডি সিলভাকে শিকার করেন তাসকিন। এলবিডব্লিউর ফাঁদে ফেলে ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন তিনি।

প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে ১০ ওভারে ৩৬ রান তুলে ৩ উইকেট হারিয়েছে।

খেলা থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Cricket নিয়ে আরও পড়ুন