ছবি ভিডিও মতামত
সর্বশেষ
বঙ্গভবন ঘুরে দেখার সুযোগ পাবেন স্কুল-কলেজের শিক্ষার্থীরা ২০২৭ সালে কবে শুরু হতে পারে পবিত্র রমজান? কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলারের নিচে, সপ্তাহে কমতে পারে ১২ শতাংশ কমেছে শীতকালীন সবজির দাম, বেড়েছে পোল্ট্রি মুরগির ভারতীয় ভিসায় নতুন নিয়ম, সব আবেদনকারীর জন্য অঙ্গীকারনামা বাধ্যতামূলক যুক্তরাষ্ট্রের পোশাক বাজারে চীন-ভারতের বড় পতন, চাপে বাংলাদেশ টানা তিন দফা বৃদ্ধির পর কমল স্বর্ণের দাম কাচের প্যানেলভর্তি বাক্সের নিচে চাপা পড়ে মরিশাসে ৩ বাংলাদেশির মৃত্যু
বাংলাদেশ

২০২৭ সালে কবে শুরু হতে পারে পবিত্র রমজান?

প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, ১১: ০৯
২০২৭ সালে কবে শুরু হতে পারে পবিত্র রমজান?
সংগৃহীত

বছর ঘুরে আবারও আসছে পবিত্র রমজান মাস। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি (সোমবার) পবিত্র রমজান মাস শুরু হতে পারে। তবে রমজান শুরুর চূড়ান্ত তারিখ নির্ভর করবে চাঁদ দেখার ওপর।

সম্প্রতি মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ সম্ভাব্য তারিখের কথা জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, হিজরি বর্ষপঞ্জি চন্দ্রভিত্তিক হওয়ায় প্রতিবছর রমজান প্রায় ১০ থেকে ১২ দিন এগিয়ে আসে। সেই ধারাবাহিকতায় ২০২৭ সালে আগের বছরের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন আগে রমজান শুরু হতে পারে।

আরও পড়ুন

বঙ্গভবন ঘুরে দেখার সুযোগ পাবেন স্কুল-কলেজের শিক্ষার্থীরা ১৩ মিনিট আগে বঙ্গভবন ঘুরে দেখার সুযোগ পাবেন স্কুল-কলেজের শিক্ষার্থীরা

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় নতুন চাঁদ দেখা গেলে ওই রাতেই প্রথম তারাবির নামাজ আদায় করা হতে পারে। পরদিন ৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চাঁদ দেখার আনুষ্ঠানিক ঘোষণার পরই রমজানের প্রথম দিনের তারিখ নিশ্চিত হবে।

আরও পড়ুন

কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান ১৯ মিনিট আগে কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান

রমজান মাস সাধারণত ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে। শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদুল ফিতরের তারিখ নির্ধারিত হয়। বর্তমান পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের ১০ মার্চ (বুধবার) ঈদুল ফিতর হতে পারে।

ইসলামী বর্ষপঞ্জির নবম মাস রমজান মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ। এ মাসেই মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ওপর পবিত্র কোরআন নাজিল শুরু হয়। রমজানে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থেকে রোজা পালন করেন মুসলমানরা। পাশাপাশি নামাজ, কোরআন তিলাওয়াত, দান-সদকা ও আত্মসংযমের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

আরও পড়ুন

বন্ধ শিল্পকারখানা চালু ও আইনশৃঙ্খলা উন্নয়নের আশ্বাস প্রধানমন্ত্রীর ১৪ ঘণ্টা আগে বন্ধ শিল্পকারখানা চালু ও আইনশৃঙ্খলা উন্নয়নের আশ্বাস প্রধানমন্ত্রীর

২০২৭ সালের রমজানকে সামনে রেখে মুসলিম দেশগুলোতে মসজিদ ও জনসেবামূলক কার্যক্রমের প্রস্তুতি নেওয়া হবে। একই সঙ্গে ধর্মীয় কর্তৃপক্ষ চাঁদ দেখার আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে রমজান শুরুর তারিখ ঘোষণা করবে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন