ছবি ভিডিও মতামত
সর্বশেষ
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা রোনালদোর জুলাই আন্দোলনে মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: ইকবাল সোবহান চৌধুরী কারাগারে ২০২৭ সালে ভারতে চিকিৎসা ব্যয় বাড়তে পারে ১০.১ শতাংশ, মূল্যস্ফীতির দ্বিগুণেরও বেশি ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জবাব দেবে জনগণ: প্রধানমন্ত্রী ডিসেম্বরে নতুন পে স্কেলে বেতন পেতে পারেন এমপিও শিক্ষকরা হলুদ শাড়ি-ক্যাপে প্রধানমন্ত্রীকে বরণে খুলনার রাজপথে নারী নেত্রীরা ঢাকার পাঁচ হাসপাতালে পিপিপি পদ্ধতিতে চিকিৎসাসেবা চালুর উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী শিক্ষা ও প্রযুক্তিই হবে চীন-বাংলাদেশ বন্ধুত্বের ভিত্তি: শিক্ষামন্ত্রী উত্তরায় কাভার্ড ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ মানিকগঞ্জে তিনজনকে হত্যার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন
বাংলাদেশ

ঢাকার পাঁচ হাসপাতালে পিপিপি পদ্ধতিতে চিকিৎসাসেবা চালুর উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, ১৫: ১৪
ঢাকার পাঁচ হাসপাতালে পিপিপি পদ্ধতিতে চিকিৎসাসেবা চালুর উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী
সংগৃহীত

সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) পদ্ধতিতে উন্নত চিকিৎসাসেবা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। প্রথম পর্যায়ে ঢাকার পাঁচটি তৃতীয় স্তরের হাসপাতালে পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) এসজেডএমসি ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জবাব দেবে জনগণ: প্রধানমন্ত্রী ২৭ মিনিট আগে ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জবাব দেবে জনগণ: প্রধানমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী বলেন, পিপিপি পদ্ধতিতে চিকিৎসাসেবা চালুর বিষয়ে ঢাকার পাঁচটি তৃতীয় স্তরের হাসপাতালের সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়েছে। তবে সেবার বিপরীতে বেসরকারি প্রতিষ্ঠানগুলো কী পরিমাণ অর্থ নেবে, তা নিয়ে আগামী সপ্তাহে আরেকটি বৈঠক হবে। ওই বৈঠকে বিষয়টি চূড়ান্ত হলে কার্যক্রম শুরু করা হবে।

তিনি বলেন, প্রথমে ঢাকার পাঁচটি হাসপাতালে পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম চালু করা হবে। পরে পর্যায়ক্রমে দেশের অন্যান্য শহরেও এ সেবা সম্প্রসারণ করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে আগ্রহী এবং সরকার সেই পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে।

আরও পড়ুন

হলুদ শাড়ি-ক্যাপে প্রধানমন্ত্রীকে বরণে খুলনার রাজপথে নারী নেত্রীরা ৪২ মিনিট আগে হলুদ শাড়ি-ক্যাপে প্রধানমন্ত্রীকে বরণে খুলনার রাজপথে নারী নেত্রীরা

বগুড়াকে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার মানুষের চিকিৎসার অন্যতম কেন্দ্র উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখানে ক্যানসার ও লিভারসহ জটিল রোগের উন্নত চিকিৎসার সুযোগ বাড়ানোর বিষয়টি বিবেচনায় রয়েছে। হাসপাতালের সমস্যাগুলো লিখিতভাবে জানাতে বলা হয়েছে। পর্যায়ক্রমে সেগুলো সমাধান করা হবে।

আরও পড়ুন

১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য, মোংলায় শিল্পায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর ২ ঘণ্টা আগে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য, মোংলায় শিল্পায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর

শজিমেকে শিশুদের জন্য পৃথক আইসিইউ না থাকা এবং চিকিৎসক সংকটের বিষয়ে তিনি বলেন, দেশে নতুন করে প্রায় ২০টি আইসিইউ স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে বগুড়াও রয়েছে।

মন্ত্রী আরও বলেন, নতুন যোগ দেওয়া ৫০০ চিকিৎসকের মধ্যে ১৭ জনকে বগুড়ার বিভিন্ন পর্যায়ে পদায়ন করা হয়েছে। আরও চিকিৎসক দেওয়া হবে। এ ছাড়া পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলছে। নিয়োগের বিজ্ঞপ্তির বিপরীতে আবেদন গ্রহণ শেষ হয়েছে। বর্তমানে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে সাক্ষাৎকারের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন

নারীর কর্মসংস্থান ও উচ্চশিক্ষায় পিছিয়ে থাকা অর্থনৈতিক অগ্রগতির অন্তরায়: জুবাইদা রহমান ২ ঘণ্টা আগে নারীর কর্মসংস্থান ও উচ্চশিক্ষায় পিছিয়ে থাকা অর্থনৈতিক অগ্রগতির অন্তরায়: জুবাইদা রহমান

হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বড় হাসপাতালগুলোতে চিকিৎসাবর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। ইতিমধ্যে ১৫টি স্থানে এ কার্যক্রম চালু রয়েছে। বগুড়াসহ যেসব হাসপাতালে এ ব্যবস্থা নেই, সেগুলোও পরিকল্পনার আওতায় আনা হচ্ছে।

স্বাস্থ্য খাতের বর্তমান অবস্থা নিয়ে মন্ত্রী বলেন, গত ১৭ বছরে দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে এ খাতের অবনতি হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার স্বাস্থ্য খাতকে আবার সঠিক পথে ফিরিয়ে আনার চেষ্টা করছে। চিকিৎসাবর্জ্য ব্যবস্থাপনার বিষয়টি প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্ব দিয়ে দেখছেন। এ নিয়ে আগের দিনও বৈঠক হয়েছে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন