ছবি ভিডিও মতামত
সর্বশেষ
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা রোনালদোর জুলাই আন্দোলনে মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: ইকবাল সোবহান চৌধুরী কারাগারে ২০২৭ সালে ভারতে চিকিৎসা ব্যয় বাড়তে পারে ১০.১ শতাংশ, মূল্যস্ফীতির দ্বিগুণেরও বেশি ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জবাব দেবে জনগণ: প্রধানমন্ত্রী ডিসেম্বরে নতুন পে স্কেলে বেতন পেতে পারেন এমপিও শিক্ষকরা হলুদ শাড়ি-ক্যাপে প্রধানমন্ত্রীকে বরণে খুলনার রাজপথে নারী নেত্রীরা ঢাকার পাঁচ হাসপাতালে পিপিপি পদ্ধতিতে চিকিৎসাসেবা চালুর উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী শিক্ষা ও প্রযুক্তিই হবে চীন-বাংলাদেশ বন্ধুত্বের ভিত্তি: শিক্ষামন্ত্রী উত্তরায় কাভার্ড ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ মানিকগঞ্জে তিনজনকে হত্যার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন
বাংলাদেশ

ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জবাব দেবে জনগণ: প্রধানমন্ত্রী

প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, ১৬: ৫১
ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জবাব দেবে জনগণ: প্রধানমন্ত্রী
সংগৃহীত

দেশের শিল্পকারখানায় হামলা, ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টির পেছনে যারা ষড়যন্ত্র করছে, তাদের ২০২৪ সালের মতোই জনগণ ঐক্যবদ্ধভাবে উচিত জবাব দেবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার বাগেরহাটে হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারতে যাওয়ার পথে খুলনা-মোংলা মহাসড়কের কাটাখালী মোড়ে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

হলুদ শাড়ি-ক্যাপে প্রধানমন্ত্রীকে বরণে খুলনার রাজপথে নারী নেত্রীরা ৪২ মিনিট আগে হলুদ শাড়ি-ক্যাপে প্রধানমন্ত্রীকে বরণে খুলনার রাজপথে নারী নেত্রীরা

প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ, খেটে খাওয়া মানুষ ও শ্রমিকদের সঙ্গে নিয়ে সব শক্তি দিয়ে ষড়যন্ত্রকারীদের রুখে দাঁড়ানো হবে। ২০২৪ সালে যেভাবে বাংলাদেশের মানুষ তাদের জবাব দিয়েছিল, সামনের দিনেও একইভাবে জবাব দেওয়া হবে।

তিনি বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কিন্তু ষড়যন্ত্রকারীরা সেই উদ্যোগ ভেস্তে দিতে চায়। এ পরিস্থিতিতে জনগণ ও শ্রমিকদের ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

ঢাকার পাঁচ হাসপাতালে পিপিপি পদ্ধতিতে চিকিৎসাসেবা চালুর উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী ২ ঘণ্টা আগে ঢাকার পাঁচ হাসপাতালে পিপিপি পদ্ধতিতে চিকিৎসাসেবা চালুর উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী অভিযোগ করেন, বিগত ১৫-১৬ বছরে যারা মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারেনি, ভোটের অধিকার কেড়ে নিয়েছিল এবং দেশ থেকে অর্থ-সম্পদ বিদেশে পাচার করেছিল, তারা ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। তাঁর অভিযোগ, এখন তারা সীমান্তের ওপার থেকে কলকাঠি নাড়ছে এবং দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। পাশাপাশি দেশের মিল-কারখানাগুলো ধ্বংসের চেষ্টা করছে।

শিল্পকারখানাকে দেশের মানুষের পাশাপাশি শ্রমিকদের সম্পদ উল্লেখ করে তারেক রহমান বলেন, এসব প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হলে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বেন শ্রমিক ও তাঁদের সন্তানেরা। তাই কারখানা রক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য, মোংলায় শিল্পায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর ২ ঘণ্টা আগে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য, মোংলায় শিল্পায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর

নতুন নিম্নতম মজুরি নির্ধারণের উদ্যোগ

শ্রমিকদের মজুরিসংক্রান্ত দাবির বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, তাঁদের দাবিগুলো বিবেচনা ও পর্যালোচনার জন্য ইতিমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। বোর্ড কাজও শুরু করেছে। আগামী দুই-এক মাসের মধ্যে নতুন নিম্নতম মজুরি নির্ধারণ করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন

নারীর কর্মসংস্থান ও উচ্চশিক্ষায় পিছিয়ে থাকা অর্থনৈতিক অগ্রগতির অন্তরায়: জুবাইদা রহমান ২ ঘণ্টা আগে নারীর কর্মসংস্থান ও উচ্চশিক্ষায় পিছিয়ে থাকা অর্থনৈতিক অগ্রগতির অন্তরায়: জুবাইদা রহমান

তারেক রহমান বলেন, নির্বাচিত সরকার দেশের সমস্যা সমাধান, শিল্পের প্রসার এবং ব্যবসা-বাণিজ্য জোরদারে কাজ করছে। বিএনপি দেশের মানুষের কর্মসংস্থান সৃষ্টি এবং বন্ধ হয়ে যাওয়া সরকারি-বেসরকারি শিল্পকারখানা পুনরায় চালুর প্রতিশ্রুতি দিয়েছিল। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে বন্ধ কারখানা চালুর পাশাপাশি দেশি-বিদেশি বিনিয়োগকারীদের নতুন শিল্প স্থাপনে উৎসাহিত করা হবে।

তিনি বলেন, সরকারের লক্ষ্য তরুণ ও যুবসমাজের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। একসময় খুলনা দেশের অন্যতম প্রধান শিল্পাঞ্চল ছিল। কিন্তু নানা কারণে এ অঞ্চলের অনেক শিল্পকারখানা বন্ধ হয়ে গেছে। সরকার খুলনা, বাগেরহাট, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে উত্তরের পঞ্চগড় পর্যন্ত হাজার হাজার শিল্পকারখানা গড়ে তুলতে চায়।

আরও পড়ুন

১২ দেশের ২৫০ প্রতিষ্ঠানের অংশগ্রহণে বসুন্ধরায় কৃষি প্রযুক্তি মেলা শুরু ২ ঘণ্টা আগে ১২ দেশের ২৫০ প্রতিষ্ঠানের অংশগ্রহণে বসুন্ধরায় কৃষি প্রযুক্তি মেলা শুরু

মোংলা বন্দরের প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

এর আগে সকালে প্রধানমন্ত্রী মোংলায় ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ ও চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে তিনি মোংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

কাটাখালীতে পথসভা শেষে প্রধানমন্ত্রী হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেন। এরপর তিনি খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন