ছবি ভিডিও মতামত
সর্বশেষ
নভেম্বরে বঙ্গোপসাগরে ২-৩টি লঘুচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে দুটি কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযান, একদিনে আটক ২৯৯ দুদক চেয়ারম্যানের নেতৃত্বে ঢাকা মেডিকেল পরিদর্শন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী অধিকাংশ কারখানা খুলেছে, কর্মস্থলে ফিরছেন পোশাকশ্রমিকরা গাজীপুরে ঝুট গুদামে আগুন, ৪৫ মিনিটে নিয়ন্ত্রণে প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে বিনা মূল্যে পোশাক-জুতা, শিক্ষকদের ট্যাব পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে চীনা মন্ত্রীর বৈঠক বাংলাদেশে আরও বেশি চীনা বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া সম্ভব: রাষ্ট্রপতি
বাংলাদেশ

নভেম্বরে বঙ্গোপসাগরে ২-৩টি লঘুচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে দুটি

প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, ১৩: ৪৮
নভেম্বরে বঙ্গোপসাগরে ২-৩টি লঘুচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে দুটি
সংগৃহীত

চলতি নভেম্বর মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে এক থেকে দুটি লঘুচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের নভেম্বর মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। তবে এ মাসে দেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

গত ১ নভেম্বর রাজধানীর আগারগাঁওয়ে ঝড় সতর্কীকরণ কেন্দ্রে দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাস প্রদানের বিশেষজ্ঞ কমিটির সভায় এ পূর্বাভাস দেওয়া হয়।

আরও পড়ুন

দুদক চেয়ারম্যানের নেতৃত্বে ঢাকা মেডিকেল পরিদর্শন ১৯ মিনিট আগে দুদক চেয়ারম্যানের নেতৃত্বে ঢাকা মেডিকেল পরিদর্শন

পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে পারে। তবে সামগ্রিকভাবে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। দেশের বিভিন্ন স্থানে এবং নদী অববাহিকায় ভোররাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এ সময় দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক পানি প্রবাহ বজায় থাকতে পারে।

বিভাগভিত্তিক পূর্বাভাস অনুযায়ী, নভেম্বরে ঢাকা বিভাগে ১৫ থেকে ২৫ মিলিমিটার, ময়মনসিংহে ১০ থেকে ১৫ মিলিমিটার, সিলেটে ১৫ থেকে ২৫ মিলিমিটার, রাজশাহীতে ১০ থেকে ১৫ মিলিমিটার, খুলনায় ১৫ থেকে ২৫ মিলিমিটার এবং বরিশালে ৩০ থেকে ৪০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে।

আরও পড়ুন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী ২২ মিনিট আগে মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

এ মাসে চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি ৩৫ থেকে ৪০ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে রংপুর বিভাগে সবচেয়ে কম ৪ থেকে ৮ মিলিমিটার বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, গত ৯ অক্টোবর বাংলাদেশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিয়েছে। গত অক্টোবর মাসে দেশে স্বাভাবিকের তুলনায় ৬৮ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে।


বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন