https://newsbdc.com/sara-desh/mw37pp43bk
গাজীপুরে ঝুট গুদামে আগুন, ৪৫ মিনিটে নিয়ন্ত্রণে
গাজীপুরের কাশিমপুরের সারাবো এলাকায় একটি ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে বলে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী।
আরও পড়ুন
কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযান, একদিনে আটক ২৯৯ এইমাত্র
তিনি জানান, খবর পেয়ে ভোগড়া মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা তদন্তের পর জানা যাবে বলে জানান তিনি।
সারা দেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।