https://newsbdc.com/national/mw38a4ylgh
দুদক চেয়ারম্যানের নেতৃত্বে ঢাকা মেডিকেল পরিদর্শন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিনের অনিয়ম, দুর্নীতি ও রোগী হয়রানির অভিযোগের বিষয়ে খোঁজ নিতে হাসপাতালটি পরিদর্শন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশনের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে পুরো কমিশন এ পরিদর্শনে অংশ নেয়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে শুরু হওয়া পরিদর্শন কার্যক্রম প্রায় এক ঘণ্টা চলে। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী ১৬ মিনিট আগে
তিনি জানান, দুদক চেয়ারম্যানসহ পুরো কমিশন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছে। এ সময় জরুরি বিভাগসহ কয়েকটি ওয়ার্ড ঘুরে দেখেন কমিশনের সদস্যরা। পাশাপাশি রোগী ও সেবা নিতে আসা মানুষের সঙ্গে কথা বলেন তাঁরা।
দুদক সূত্রে জানা গেছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে ঘিরে দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও সেবাপ্রত্যাশীদের হয়রানির অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলতেই কমিশনের এ পরিদর্শন।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।