https://newsbdc.com/sara-desh/mw3838qu2v
অধিকাংশ কারখানা খুলেছে, কর্মস্থলে ফিরছেন পোশাকশ্রমিকরা
শিল্পাঞ্চলে বেতন বাড়ানোর দাবিতে কয়েক দিন ধরে চলা আন্দোলনের পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। অধিকাংশ শিল্পকারখানা খুলে দেওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন পোশাকশ্রমিকরা।
এদিকে শিল্পাঞ্চল ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বর্তমানে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে উপজেলার বিভিন্ন শিল্পকারখানা ও মহাসড়ক ঘুরে এমন চিত্র দেখা গেছে।
আরও পড়ুন
কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযান, একদিনে আটক ২৯৯ এইমাত্র
এদিকে সরকারের গঠিত পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভায় আগামী ১ ডিসেম্বর থেকে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি কার্যকরের বিষয়ে সিদ্ধান্ত হয়। এ বিষয়ে মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা একমত হয়েছেন।
সিদ্ধান্ত অনুযায়ী, জানুয়ারিতে ডিসেম্বর মাসের বেতনের সঙ্গে নতুন কাঠামো অনুযায়ী বর্ধিত মজুরি পাবেন শ্রমিকরা।
সারা দেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।