https://newsbdc.com/national/mw36zf9rjy
বাংলাদেশে আরও বেশি চীনা বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের জন্য চীনা উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশ ও চীন একসঙ্গে কাজ করতে চায়। বাগেরহাটের মোংলায় আরও শিল্প-কারখানা গড়ে তোলার উদ্যোগ নেবে সরকার।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) মোংলায় ইনভেস্ট বাংলাদেশ ও চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন
দুদক চেয়ারম্যানের নেতৃত্বে ঢাকা মেডিকেল পরিদর্শন ১৪ মিনিট আগে
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দুই পক্ষের মধ্যে সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়। এ উপলক্ষে সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেনের নেতৃত্বে আসা উচ্চপর্যায়ের চীনা প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।
মতবিনিময়কালে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি গড়ে তোলার প্রচেষ্টায় চীনা বিনিয়োগকারীরা যেভাবে পাশে আছেন, তা প্রশংসনীয়। এ জন্য তিনি চীনা বিনিয়োগকারীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
আরও পড়ুন
মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী ১৬ মিনিট আগে
এ সময় মধ্যপ্রাচ্যে পরিচালিত বিভিন্ন চীনা প্রতিষ্ঠানে বাংলাদেশি জনবল নিয়োগ দেওয়ার জন্যও চীনা প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান সরকারপ্রধান।
প্রধানমন্ত্রী বলেন, মোংলা থেকে দেশের উত্তরাঞ্চল পর্যন্ত অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল করতে পর্যাপ্ত বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করা হবে। এ লক্ষ্যে দ্রুত প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেবে সরকার।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।