ছবি ভিডিও মতামত
সর্বশেষ
কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযান, একদিনে আটক ২৯৯ দুদক চেয়ারম্যানের নেতৃত্বে ঢাকা মেডিকেল পরিদর্শন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী অধিকাংশ কারখানা খুলেছে, কর্মস্থলে ফিরছেন পোশাকশ্রমিকরা গাজীপুরে ঝুট গুদামে আগুন, ৪৫ মিনিটে নিয়ন্ত্রণে প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে বিনা মূল্যে পোশাক-জুতা, শিক্ষকদের ট্যাব পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে চীনা মন্ত্রীর বৈঠক বাংলাদেশে আরও বেশি চীনা বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া সম্ভব: রাষ্ট্রপতি মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন
বাংলাদেশ

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া সম্ভব: রাষ্ট্রপতি

প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, ১২: ৫০
২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া সম্ভব: রাষ্ট্রপতি
সংগৃহীত

তরুণ প্রজন্মসহ সবাই একসঙ্গে কাজ করলে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির স্বপ্ন বাস্তবায়ন সম্ভব বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ এআই বিজনেস সামিটে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন

দুদক চেয়ারম্যানের নেতৃত্বে ঢাকা মেডিকেল পরিদর্শন ১৩ মিনিট আগে দুদক চেয়ারম্যানের নেতৃত্বে ঢাকা মেডিকেল পরিদর্শন

রাষ্ট্রপতি বলেন, বিশ্ব এখন বড় ধরনের পরিবর্তনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে, যার অন্যতম প্রধান অনুষঙ্গ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। আগামী দিনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কোথায় হবে, তা নির্ধারণে এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী ১৬ মিনিট আগে মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

তবে এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ করতে না পারে, সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। রাষ্ট্রপতি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষকে নিয়ন্ত্রণ করলে পুরো সভ্যতা সংকটে পড়বে।

তরুণদের চতুর্থ শিল্পবিপ্লবের প্রধান সৈনিক উল্লেখ করে ব্যবসায়ীদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, এআইকে শুধু ব্যয় কমানোর হাতিয়ার হিসেবে দেখা উচিত নয়। বরং নতুন পণ্য তৈরি এবং নতুন বাজার ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যম হিসেবে একে কাজে লাগাতে হবে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন