ছবি ভিডিও মতামত
সর্বশেষ
মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন দেশে প্রথম ‘বোর্ডিং পাস প্রিভিলেজ’ চালু করল নভোএয়ার মারধর ও ভাঙচুরের মামলায় জামিন পেলেন পরীমনি মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের নকশা বদলের সুযোগ দিল সরকার দুই বছর বয়সের ছবি প্রকাশ, মজার স্মৃতিচারণ শবনম ফারিয়ার যুক্তরাষ্ট্রের নির্বাচনে মুসলিম প্রার্থীদের সাফল্য, জয়ী ৩৭ সাফে এবার না হলে আর কবে, শিরোপার অপেক্ষায় বাংলাদেশ মোংলায় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ-চীনের অর্থনৈতিক সহযোগিতার সমঝোতা সই এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ শুরু আজ, আবেদন করবেন যেভাবে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর জামিন নিতে আদালতে পরীমনি
বাংলাদেশ

দেশে প্রথম ‘বোর্ডিং পাস প্রিভিলেজ’ চালু করল নভোএয়ার

প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, ১২: ৪৩
দেশে প্রথম ‘বোর্ডিং পাস প্রিভিলেজ’ চালু করল নভোএয়ার
সংগৃহীত

দেশে প্রথমবারের মতো ‘বোর্ডিং পাস প্রিভিলেজ’ প্রোগ্রাম চালু করেছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। এ কর্মসূচির আওতায় সংস্থাটির যাত্রীরা ব্যবহৃত বোর্ডিং পাস দেখিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ছাড় ও বিশেষ সুবিধা পাবেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নভোএয়ার।

আরও পড়ুন

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এইমাত্র মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভ্রমণের তারিখ থেকে পরবর্তী সাত দিনের মধ্যে ব্যবহৃত বোর্ডিং পাস দেখিয়ে অংশীদার প্রতিষ্ঠানগুলো থেকে এসব সুবিধা নেওয়া যাবে। অংশীদার প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে বিভিন্ন লাইফস্টাইল ও ফ্যাশন ব্র্যান্ড, রেস্টুরেন্ট, হোটেল, বিনোদন পার্ক, হাসপাতাল ও ইলেকট্রনিকস প্রতিষ্ঠান।

নভোএয়ারের পরিচালক (বিপণন ও বিক্রয়) সোহেল মজিদ বলেন, ‘বোর্ডিং পাস প্রিভিলেজ’ চালুর মাধ্যমে ভ্রমণের বাইরেও যাত্রীদের বাড়তি সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও যাত্রীসেবার মান উন্নয়নে নতুন উদ্যোগ অব্যাহত থাকবে।

আরও পড়ুন

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের নকশা বদলের সুযোগ দিল সরকার ৪৬ মিনিট আগে মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের নকশা বদলের সুযোগ দিল সরকার

নভোএয়ার জানিয়েছে, এর আগে তারা ‘এসএমআইএলইএস’ ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম, কো-ব্র্যান্ডেড কার্ড, মোবাইল অ্যাপ ও ওয়েব চেক-ইন সুবিধা চালু করেছে।

বর্তমানে নভোএয়ার ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে প্রতিদিন নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন