ছবি ভিডিও মতামত
সর্বশেষ
মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন দেশে প্রথম ‘বোর্ডিং পাস প্রিভিলেজ’ চালু করল নভোএয়ার মারধর ও ভাঙচুরের মামলায় জামিন পেলেন পরীমনি মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের নকশা বদলের সুযোগ দিল সরকার দুই বছর বয়সের ছবি প্রকাশ, মজার স্মৃতিচারণ শবনম ফারিয়ার যুক্তরাষ্ট্রের নির্বাচনে মুসলিম প্রার্থীদের সাফল্য, জয়ী ৩৭ সাফে এবার না হলে আর কবে, শিরোপার অপেক্ষায় বাংলাদেশ মোংলায় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ-চীনের অর্থনৈতিক সহযোগিতার সমঝোতা সই এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ শুরু আজ, আবেদন করবেন যেভাবে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর জামিন নিতে আদালতে পরীমনি
বিনোদন

মারধর ও ভাঙচুরের মামলায় জামিন পেলেন পরীমনি

প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, ১২: ৩৮
মারধর ও ভাঙচুরের মামলায় জামিন পেলেন পরীমনি
সংগৃহীত

মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) শুনানি শেষে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন।

এর আগে বুধবার (৪ নভেম্বর) মামলাটিতে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। তবে পরীমনি আদালতে উপস্থিত না হওয়ায় তার জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান।

আরও পড়ুন

দুই বছর বয়সের ছবি প্রকাশ, মজার স্মৃতিচারণ শবনম ফারিয়ার ১ ঘণ্টা আগে দুই বছর বয়সের ছবি প্রকাশ, মজার স্মৃতিচারণ শবনম ফারিয়ার

সেদিন পরীমনির আইনজীবী অ্যালার্জিজনিত অসুস্থতার কারণ দেখিয়ে সময়ের আবেদন করেন। অন্যদিকে, বাদীপক্ষ আসামিদের জামিন বাতিলের আবেদন জানায়। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

পরোয়ানা জারির একদিন পর বৃহস্পতিবার সকালে প্রায় ১০ জন ব্যক্তিগত নিরাপত্তাকর্মী নিয়ে আদালতে হাজির হন পরীমনি। বেলা ১১টার দিকে তাকে একটি সাদা গাড়ির ভেতরে অপেক্ষা করতে দেখা যায়। এ সময় নিরাপত্তাকর্মীরা গাড়ির আশপাশে অবস্থান নেন। তার উপস্থিতির খবর ছড়িয়ে পড়লে আদালত এলাকায় উৎসুক মানুষের ভিড় জমে।

আরও পড়ুন

গ্রেপ্তারি পরোয়ানা জারির পর জামিন নিতে আদালতে পরীমনি ১ ঘণ্টা আগে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর জামিন নিতে আদালতে পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা এ মামলায় ২০২৫ সালের ২৬ জানুয়ারি পরীমনিসহ তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। সেদিনও তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। পরে আদালতে আত্মসমর্পণ করে জামিন পান তিনি।

মামলার তদন্ত শেষে ২০২৪ সালে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পরীমনি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিমের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানিয়ে প্রতিবেদন দেয়। তবে অপর আসামি ফাতেমা তুজ জান্নাত বনির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

আরও পড়ুন

বোটক্লাব ভাঙচুরের মামলায় পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ১৯ ঘণ্টা আগে বোটক্লাব ভাঙচুরের মামলায় পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

২০২১ সালের ৬ জুলাই বোট ক্লাবের তৎকালীন সভাপতি ও ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে মামলাটি করেন। এজাহারে অভিযোগ করা হয়, ওই বছরের ৯ জুন রাতে সাভারের বোট ক্লাবে পরীমনি ও তার সহযোগীদের সঙ্গে বিরোধের একপর্যায়ে তাকে গালমন্দ ও মারধর করা হয়। এ ছাড়া সার্ভিং গ্লাস ও মোবাইল ফোন ছুড়ে মারার পাশাপাশি ক্লাবে ভাঙচুর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগও করেন বাদী।


বিনোদন থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন