https://newsbdc.com/entertainment-drama/mw34b2hi1q
দুই বছর বয়সের ছবি প্রকাশ, মজার স্মৃতিচারণ শবনম ফারিয়ার
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নানা স্মৃতি ও মজার ঘটনা ভাগ করে ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী শবনম ফারিয়া। এবার নিজের শৈশবের একটি পুরোনো ছবি প্রকাশ করে ভক্তদের কাছে জানতে চেয়েছেন, ছবির শিশুটি কে।
সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিটি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বলুন তো কে এই অভিনেত্রী?’
আরও পড়ুন
গ্রেপ্তারি পরোয়ানা জারির পর জামিন নিতে আদালতে পরীমনি ৩৩ মিনিট আগে
ছবিতে ছোট্ট শবনম ফারিয়াকে একটি সাদা খরগোশ কোলে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অভিনেত্রী জানান, তাঁর বয়স যখন মাত্র দুই বছর, তখন এটি ছিল তাঁর জীবনের প্রথম পোষা প্রাণী।
ছবিটির সঙ্গে জড়িয়ে রয়েছে আরও কিছু স্মৃতি। ফারিয়া জানান, এটি ছিল তাঁর জীবনে প্রথম পরা লেহেঙ্গা। তাঁর ফুপি বিশেষভাবে তাঁর ও তাঁর কাজিন বোন প্রগমালের জন্য পোশাকটি তৈরি করে দিয়েছিলেন।
আরও পড়ুন
বোটক্লাব ভাঙচুরের মামলায় পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ১৮ ঘণ্টা আগে
ছবির একটি মজার বিষয়ও তুলে ধরেছেন অভিনেত্রী। তাঁর ভাষ্য, ভালো করে লক্ষ করলে কপালের ডান পাশে একটি ছোট কালো টিপ দেখা যাবে। মজার ছলে মাকে উদ্দেশ করে তিনি প্রশ্ন করেন, তাঁর মা ফেসবুকে না থাকলেও জানতে ইচ্ছা করে—এত কুৎসিত একটি শিশুকে আবার কে বদনজর দিতে পারে!
শৈশবের ছবির সঙ্গে এমন রসাত্মক ক্যাপশন প্রকাশের পর ভক্তদের মধ্যে দেখা যায় নানা প্রতিক্রিয়া। অনেকেই ছবিতে ছোট্ট ফারিয়ার সৌন্দর্যের প্রশংসা করেছেন। কেউ কেউ তাঁর মন্তব্যের সঙ্গে মজা করে একমত না হয়ে বরং তাঁকে ছোটবেলা থেকেই কিউট বলে উল্লেখ করেছেন।
আরও পড়ুন
নিজের সাক্ষাৎকার দেখলেই অস্বস্তি লাগে, পডকাস্টে যান না শবনম ফারিয়া ২১ ঘণ্টা আগে
এক অনুরাগী মন্তব্য করেন, ছোট থাকতেই তিনি কিউট ছিলেন, বড় হয়ে আরও বেশি কিউট হয়েছেন। আরেকজন লেখেন, মা-বাবার চোখে সন্তান সব সময়ই সুন্দর।
শৈশবের স্মৃতি, প্রথম পোষা প্রাণী আর পরিবারের সঙ্গে জড়িয়ে থাকা ছোট ছোট গল্প—সব মিলিয়ে শবনম ফারিয়ার এই পোস্ট ভক্তদের মধ্যে তৈরি করেছে নস্টালজিয়া ও আনন্দের আবহ।
বিনোদন থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।