https://newsbdc.com/education/mw33mq9g93
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ শুরু আজ, আবেদন করবেন যেভাবে
২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষা আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে। এ পরীক্ষায় অংশ নিতে আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) থেকে অনলাইনে ফরম পূরণ শুরু হয়েছে। এ কার্যক্রম চলবে ৯ নভেম্বর পর্যন্ত। পরীক্ষার ফি জমা দেওয়া যাবে ১০ নভেম্বর পর্যন্ত।
বুধবার (৪ নভেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত বা অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিয়ে সর্বোচ্চ দুই বিষয়ে (চতুর্থ বিষয় বাদে) অকৃতকার্য শিক্ষার্থীরা সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে পারবেন।
ফরম পূরণ করবেন যেভাবে
আরও পড়ুন
এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী ১৪ মিনিট আগে
সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ করতে হবে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে। এ জন্য অনুসরণ করতে হবে কয়েকটি ধাপ—
১. প্রথমে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট (www.dhakaeducationboard.gov.bd) থেকে শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ অনলাইনে পরীক্ষার্থীদের সম্ভাব্য তালিকা প্রদর্শন করবে।
২. সম্ভাব্য তালিকা থেকে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর তথ্য যাচাই করতে হবে।
আরও পড়ুন
প্রাথমিক শিক্ষার উন্নয়নে ৪১ হাজার কোটি টাকা বরাদ্দ ১৭ ঘণ্টা আগে
৩. নির্বাচিত পরীক্ষার্থীদের তালিকা প্রিন্ট করতে হবে।
৪. প্রিন্ট করা তালিকায় পরীক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষের স্বাক্ষর নিতে হবে।
৫. এরপর অনলাইনে ইলেকট্রনিক ফরম ফিলআপ (eFF) প্রক্রিয়ায় ফরম পূরণ সম্পন্ন করতে হবে।
৬. নির্ধারিত সময়ের মধ্যে সোনালী সেবার মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।
আরও পড়ুন
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার আবেদন শুরু কাল, ফি কত ১৭ ঘণ্টা আগে
ফরম পূরণের সময়সূচি
অনলাইনে সম্ভাব্য তালিকা প্রদর্শন ও ফরম পূরণ চলবে ৫ থেকে ৯ নভেম্বর ২০২৬ পর্যন্ত। সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেওয়ার শেষ তারিখ ১০ নভেম্বর।
পরীক্ষার ফি কত?
আরও পড়ুন
প্রাথমিক শিক্ষায় নতুন মনিটরিং নীতিমালা ও কারিকুলাম আসছে: ববি হাজ্জাজ ১৯ ঘণ্টা আগে
ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, তত্ত্বীয় প্রতি পত্র বা বিষয়ের জন্য ১২৫ টাকা এবং ব্যবহারিক প্রতি পত্র বা বিষয়ের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া পরীক্ষা কেন্দ্র ফি ৪৫০ টাকা।
যেভাবে জমা দেবেন ফি
পরীক্ষার যাবতীয় ফি বোর্ডের সচিবের অনুকূলে সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে সোনালী সেবার মাধ্যমে জমা দিতে হবে। নগদ টাকা, পে-অর্ডার, পোস্টাল অর্ডার, মানি অর্ডার কিংবা ট্রেজারি চালানের মাধ্যমে ফি জমা দেওয়ার সুযোগ নেই।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের পর কোনো অবস্থাতেই পরীক্ষার ফি ও অন্যান্য কাগজপত্র গ্রহণ করা হবে না। তাই সংশ্লিষ্ট শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণ ও ফি জমা দেওয়ার কাজ সম্পন্ন করতে হবে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।