ছবি ভিডিও মতামত
সর্বশেষ
শ্রমিক আন্দোলনে নাশকতার অভিযোগ, সাবেক মন্ত্রী-এমপিদের সম্পৃক্ততার তথ্য গোয়েন্দাদের মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী গাজীপুরে মহাসড়ক স্বাভাবিক, কাজে ফিরতে শুরু করেছেন পোশাকশ্রমিকেরা একদিনের সফরে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তৌফিকের পরিবারের পাশে সরকার, সব ধরনের সহযোগিতার আশ্বাস ১২ দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের অনুমোদন বাধ্যতামূলক বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, ব্রেন্ট ক্রুড ১০০ ডলারের নিচে ২০০ কোটি ডলারের সার্বভৌম তহবিল গঠনের প্রস্তাব বাংলাদেশের একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা ফেরাতে ১০ কোটি ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ

শ্রমিক আন্দোলনে নাশকতার অভিযোগ, সাবেক মন্ত্রী-এমপিদের সম্পৃক্ততার তথ্য গোয়েন্দাদের

প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, ১০: ৩৬
শ্রমিক আন্দোলনে নাশকতার অভিযোগ, সাবেক মন্ত্রী-এমপিদের সম্পৃক্ততার তথ্য গোয়েন্দাদের
সংগৃহীত

পোশাকশ্রমিকদের আন্দোলনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য এবং সহযোগী সংগঠনের কিছু নেতাকর্মীর অনুপ্রবেশ ও নাশকতায় জড়িত থাকার প্রমাণ পাওয়ার দাবি করেছে গোয়েন্দা সংস্থাগুলো। গোয়েন্দা প্রতিবেদনে গাজীপুরের অন্তত ১০টি পোশাক কারখানার নাম এসেছে। এসব কারখানার মালিক আওয়ামীপন্থি ব্যবসায়ী বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আন্দোলনে ইন্ধন দেওয়ার অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে।

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ কয়েকটি দাবিতে আন্দোলনে নেমেছেন পোশাকশ্রমিকেরা। ইতোমধ্যে আন্দোলনের এক সপ্তাহ পেরিয়েছে। ধীরে ধীরে আন্দোলন সহিংস রূপ নিচ্ছে।

আরও পড়ুন

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী ১২ মিনিট আগে মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে বেতন নির্ধারণে রোববার মজুরি বোর্ড গঠন করেছে সরকার। এরপরও সহিংসতায় জড়িতদের সঙ্গে সাধারণ শ্রমিকদের সম্পৃক্ততা রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

গোয়েন্দা তথ্য অনুযায়ী, ঢাকার মিরপুর, গাজীপুর, সাভার, আশুলিয়া ও নারায়ণগঞ্জে পোশাকশিল্পের শ্রমিকদের ন্যায্য মজুরি ও অন্যান্য অধিকার আদায়ের আন্দোলনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের কিছু নেতাকর্মীর অনুপ্রবেশ ও নাশকতায় জড়িত থাকার প্রমাণ মিলেছে।

আরও পড়ুন

একদিনের সফরে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ মিনিট আগে একদিনের সফরে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গোয়েন্দা প্রতিবেদনে গাজীপুরের অন্তত ১০টি পোশাক কারখানার নাম উল্লেখ করা হয়েছে। এসব কারখানার মালিক আওয়ামীপন্থি ব্যবসায়ী বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। কারখানাগুলো থেকে আন্দোলনে ইন্ধন দেওয়া হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

আরও পড়ুন

তৌফিকের পরিবারের পাশে সরকার, সব ধরনের সহযোগিতার আশ্বাস ১০ ঘণ্টা আগে তৌফিকের পরিবারের পাশে সরকার, সব ধরনের সহযোগিতার আশ্বাস

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁদের কেউ কেউ কারখানায় কাজ করতে চাইলেও আন্দোলনে যোগ দিতে বাধ্য করা হচ্ছে। গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া দাবি করেছেন, আন্দোলনে অংশ নেওয়া অনেক শ্রমিকই তাঁদের অংশগ্রহণের কারণ জানেন না।

এদিকে, পোশাকশ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অন্তত ৪০ জনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

বাংলাদেশ নিয়ে আরও পড়ুন