ছবি ভিডিও মতামত
সর্বশেষ
তৌফিকের পরিবারের পাশে সরকার, সব ধরনের সহযোগিতার আশ্বাস ১২ দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের অনুমোদন বাধ্যতামূলক বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, ব্রেন্ট ক্রুড ১০০ ডলারের নিচে ২০০ কোটি ডলারের সার্বভৌম তহবিল গঠনের প্রস্তাব বাংলাদেশের একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা ফেরাতে ১০ কোটি ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক শ্রমিক আন্দোলনে পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন করতে চায় সরকার: পরিকল্পনা প্রতিমন্ত্রী সৌরবিদ্যুৎ খাতে বিপ্লব ঘটাতে সহজ অর্থায়নে গুরুত্ব দিচ্ছে সরকার আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
বাংলাদেশ

সৌরবিদ্যুৎ খাতে বিপ্লব ঘটাতে সহজ অর্থায়নে গুরুত্ব দিচ্ছে সরকার

প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, ২৩: ৪৮
সৌরবিদ্যুৎ খাতে বিপ্লব ঘটাতে সহজ অর্থায়নে গুরুত্ব দিচ্ছে সরকার
সংগৃহীত

সৌরবিদ্যুৎ খাতে বিপ্লব ঘটাতে সরকারি নীতি সহায়তা ও প্রণোদনার পাশাপাশি সহজলভ্য অর্থায়নের ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। এ খাতে বিনিয়োগ বাড়াতে কর ও শুল্ক সুবিধা, স্বল্প সুদের ঋণ, বেসরকারি মূলধনের অংশগ্রহণ এবং কার্বন ক্রেডিট থেকে আয় নিশ্চিত করার ওপর জোর দেওয়া হচ্ছে।

বুধবার (৪ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’-এর সমাপনী দিনের সেমিনারে এসব কথা বলেন বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখ।

আরও পড়ুন

তৌফিকের পরিবারের পাশে সরকার, সব ধরনের সহযোগিতার আশ্বাস ৫০ মিনিট আগে তৌফিকের পরিবারের পাশে সরকার, সব ধরনের সহযোগিতার আশ্বাস

তিনি বলেন, সৌরবিদ্যুৎ সম্প্রসারণে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করতে সরকার আন্তরিক। সেমিনারে উঠে আসা সুপারিশগুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। এ খাতে বিপ্লব ঘটাতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

‘বাংলাদেশের সোলার বিপ্লবের জন্য নীতি, জনশক্তি ও মূলধন’ প্রতিপাদ্যে বিদ্যুৎ বিভাগ ও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) যৌথ আয়োজনে চারটি বিশেষায়িত সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সৌরবিদ্যুৎ সম্প্রসারণে নীতি সহায়তা, প্রযুক্তি, দক্ষ জনবল ও অর্থায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুন

১২ দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের অনুমোদন বাধ্যতামূলক ৫৩ মিনিট আগে ১২ দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের অনুমোদন বাধ্যতামূলক

সেমিনারগুলোতে জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশল (২০২৬-২০৩০) বাস্তবায়ন, সৌর সরঞ্জাম আমদানিতে কর ও শুল্ক সুবিধা অব্যাহত রাখা এবং মানসম্পন্ন প্রযুক্তি ব্যবহারের সুপারিশ করা হয়। সরকারি ভবনে ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনে বেসরকারি বিনিয়োগ বাড়াতে দীর্ঘমেয়াদি অর্থ পরিশোধের নিশ্চয়তা এবং ভবনের কাঠামোগত সক্ষমতা যাচাইয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ ছাড়া শিল্পকারখানায় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম (বিইএসএস), নেট মিটারিং ও বিক্রয়োত্তর সেবা জোরদারের সুপারিশ করেন আলোচকরা।

সৌরবিদ্যুৎ প্রকল্পে স্বল্প সুদের ঋণ, গ্রিন বন্ড, স্থানীয় ও বিদেশি অর্থায়ন এবং কার্বন ক্রেডিটের সুযোগ বাড়ানোর প্রস্তাবও আসে। জামানতসংক্রান্ত কঠোর শর্ত সহজ করা এবং বৈদেশিক মুদ্রার ঝুঁকি মোকাবিলায় জাতীয় হেজিং ব্যবস্থা বিবেচনার সুপারিশ করা হয়।

আরও পড়ুন

একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১ ঘণ্টা আগে একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

গত ৩ ও ৪ নভেম্বর অনুষ্ঠিত এ এক্সপোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে ৮০টির বেশি দেশি-বিদেশি প্রতিষ্ঠান স্টল ও প্যাভিলিয়ন নিয়ে অংশ নেয়।

সৌর প্যানেল, ইনভার্টার, ব্যাটারি, সৌরচালিত সেচব্যবস্থা ও শক্তি সঞ্চয় প্রযুক্তি প্রদর্শনের পাশাপাশি দেশি-বিদেশি উদ্যোক্তা, বিনিয়োগকারী ও বিশেষজ্ঞরা এতে অংশ নেন।

আরও পড়ুন

শ্রমিক আন্দোলনে পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ১ ঘণ্টা আগে শ্রমিক আন্দোলনে পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আয়োজকদের আশা, এ আয়োজনের মাধ্যমে সৌরবিদ্যুৎ খাতে বিনিয়োগ ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়বে। একই সঙ্গে আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর চাপ কমিয়ে দেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।


বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন