ছবি ভিডিও মতামত
সর্বশেষ
কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযান, একদিনে আটক ২৯৯ দুদক চেয়ারম্যানের নেতৃত্বে ঢাকা মেডিকেল পরিদর্শন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী অধিকাংশ কারখানা খুলেছে, কর্মস্থলে ফিরছেন পোশাকশ্রমিকরা গাজীপুরে ঝুট গুদামে আগুন, ৪৫ মিনিটে নিয়ন্ত্রণে প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে বিনা মূল্যে পোশাক-জুতা, শিক্ষকদের ট্যাব পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে চীনা মন্ত্রীর বৈঠক বাংলাদেশে আরও বেশি চীনা বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া সম্ভব: রাষ্ট্রপতি মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন
বাংলাদেশ

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে চীনা মন্ত্রীর বৈঠক

প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, ১৩: ০২
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে চীনা মন্ত্রীর বৈঠক
সংগৃহীত

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করেছেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের (আইডিসিপিসি) মন্ত্রী লিউ হাইসিং।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তাঁদের মধ্যে প্রাতরাশ বৈঠক অনুষ্ঠিত হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চীনা মন্ত্রীর সম্মানে এ বৈঠকের আয়োজন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

আরও পড়ুন

দুদক চেয়ারম্যানের নেতৃত্বে ঢাকা মেডিকেল পরিদর্শন ১৪ মিনিট আগে দুদক চেয়ারম্যানের নেতৃত্বে ঢাকা মেডিকেল পরিদর্শন

বৈঠকে বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন উভয় পক্ষ। চলতি বছরের জুনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরের অর্জন ও ফলাফল নিয়েও সন্তোষ প্রকাশ করেন তাঁরা।

এ সময় চীনের সাবেক রাষ্ট্রদূত লিউ শুচিংয়ের অবদানের কথা স্মরণ করেন লিউ হাইসিং। বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকালে তাঁর বাবার ভূমিকা দুই দেশের সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ছিল বলে উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী ১৬ মিনিট আগে মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

চীনের পররাষ্ট্রনীতিতে কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে তাঁর দপ্তরের প্রচেষ্টা অব্যাহত রাখার আশ্বাস দেন লিউ হাইসিং।

‘নতুন যুগে চীন-বাংলাদেশ অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায়’ গড়ে তোলার লক্ষ্যে দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন উভয় পক্ষ।

বৈঠকে রাজনৈতিক ও দলীয় পর্যায়ে যোগাযোগ, বাণিজ্য, বিনিয়োগ, সংযোগ এবং উন্নয়ন সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়। এ সময় রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে প্রত্যাবাসনে চীনের অব্যাহত সহযোগিতা কামনা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন