https://newsbdc.com/national/mw3euak99g
হলুদ শাড়ি-ক্যাপে প্রধানমন্ত্রীকে বরণে খুলনার রাজপথে নারী নেত্রীরা
প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে উৎসবমুখর হয়ে উঠেছে খুলনার রাজপথ। হলুদ শাড়ি ও মাথায় হলুদ ক্যাপ পরে প্রিয় নেতাকে একনজর দেখতে সুদূর পাইকগাছা থেকে ছুটে এসেছেন মহিলা দলের নেত্রীরা। তাঁদের ব্যতিক্রমী সাজ নগরবাসী ও দলীয় নেতাকর্মীদের দৃষ্টি কেড়েছে।
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে মিছিলের নগরীতে পরিণত হয়েছে খুলনা। মহানগরীসহ আশপাশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে মিছিল নিয়ে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নগরীতে আসতে শুরু করেন। খুলনা জেলা স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর উপস্থিতি ঘিরে নেতাকর্মীদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধ—সব বয়সী মানুষের মধ্যেই তাঁকে একনজর দেখার আগ্রহ ছিল।
আরও পড়ুন
ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জবাব দেবে জনগণ: প্রধানমন্ত্রী ২৭ মিনিট আগে
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে নারীদের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে পাইকগাছা থেকে আসা মহিলা দলের নেত্রীদের হলুদ শাড়ি ও ক্যাপের সাজ উৎসবের আমেজ আরও বাড়িয়ে তোলে।
আরও পড়ুন
ঢাকার পাঁচ হাসপাতালে পিপিপি পদ্ধতিতে চিকিৎসাসেবা চালুর উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী ২ ঘণ্টা আগে
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোর থেকেই নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিতে থাকেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাঁদের উপস্থিতিও বাড়তে থাকে। দুপুর ১টার দিকে নগরীর পাওয়ার হাউস মোড়ে বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীরা দলে দলে সমবেত হন।
বিভিন্ন স্থান থেকে আসা মিছিল ও নেতাকর্মীদের ভিড়ে মুখর হয়ে ওঠে নগরীর রাজপথ। তাঁদের মধ্যে পাইকগাছা থেকে আসা মহিলা দলের নেত্রীদের ব্যতিক্রমী হলুদ সাজ ছিল বিশেষ আকর্ষণ। প্রধানমন্ত্রীকে বরণ করতে তাঁদের অংশগ্রহণ খুলনায় সফর ঘিরে উৎসবের আবহে নতুন মাত্রা যোগ করে।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।