ছবি ভিডিও মতামত
সর্বশেষ
নারীর কর্মসংস্থান ও উচ্চশিক্ষায় পিছিয়ে থাকা অর্থনৈতিক অগ্রগতির অন্তরায়: জুবাইদা রহমান ১২ দেশের ২৫০ প্রতিষ্ঠানের অংশগ্রহণে বসুন্ধরায় কৃষি প্রযুক্তি মেলা শুরু খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী মোংলা বন্দর হবে নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইরান যুদ্ধ ছাড়াও ট্রাম্পের দলের পরাজয়ের পেছনে ৪ কারণ রাত ১০টার পর স্বামীর সঙ্গেও কথা বলতে চান না কারিনা, জানালেন সাইফ চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকার ও টাগবোটে আগুন, দাবি আইআরজিসির
বাংলাদেশ

১২ দেশের ২৫০ প্রতিষ্ঠানের অংশগ্রহণে বসুন্ধরায় কৃষি প্রযুক্তি মেলা শুরু

প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, ১৪: ৩১
১২ দেশের ২৫০ প্রতিষ্ঠানের অংশগ্রহণে বসুন্ধরায় কৃষি প্রযুক্তি মেলা শুরু
সংগৃহীত

রাজধানীর বসুন্ধরায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ১৪তম ‘আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা-২০২৬’। আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত এ মেলা চলবে আগামী ৭ নভেম্বর পর্যন্ত।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন।

পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়া এবং লিমরা ট্রেড ফেয়ার্স অ্যান্ড এক্সিবিশনস যৌথভাবে এ মেলার আয়োজন করেছে। এতে ১২টি দেশের ২৫০টি প্রতিষ্ঠানের আধুনিক কৃষি প্রযুক্তি, যন্ত্রপাতি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণব্যবস্থা প্রদর্শন করা হচ্ছে।

আরও পড়ুন

নারীর কর্মসংস্থান ও উচ্চশিক্ষায় পিছিয়ে থাকা অর্থনৈতিক অগ্রগতির অন্তরায়: জুবাইদা রহমান ৩ মিনিট আগে নারীর কর্মসংস্থান ও উচ্চশিক্ষায় পিছিয়ে থাকা অর্থনৈতিক অগ্রগতির অন্তরায়: জুবাইদা রহমান

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম কৃষির আধুনিকায়ন এবং আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, এর মাধ্যমে উৎপাদন খরচ কমানোর পাশাপাশি কৃষকের জীবনমান উন্নয়ন সম্ভব।

প্রতিমন্ত্রী জানান, কৃষকদের মেধার মূল্যায়ন এবং গবেষকদের সুযোগ-সুবিধা ও সম্মান বাড়াতে সরকার কাজ করছে।

তিনি আরও বলেন, ভূগর্ভস্থ পাইপলাইনের মাধ্যমে সেচ দেওয়ায় ইতোমধ্যে ৪০ শতাংশ পানি সাশ্রয় করা সম্ভব হয়েছে। পাশাপাশি অতিরিক্ত রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সার ব্যবহারের দিকে নজর দিতে হবে।

আরও পড়ুন

খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ১০ মিনিট আগে খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

গ্যাসের ঘাটতি মেটাতে ৫২টি কূপ খননের উদ্যোগ

জ্বালানি সংকট নিরসনে গত ২০ বছরের গ্যাসের ঘাটতি মেটাতে সরকার ৫২টি নতুন কূপ খননের সিদ্ধান্ত নিয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। ইতোমধ্যে ভোলা, নোয়াখালী ও তিতাসে নতুন গ্যাসের সন্ধান পাওয়া গেছে বলেও উল্লেখ করেন তিনি।

আলু থেকে স্টার্চ উৎপাদন ও রপ্তানির পরিকল্পনা

আরও পড়ুন

মোংলা বন্দর হবে নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী ১৪ মিনিট আগে মোংলা বন্দর হবে নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী

উত্তরাঞ্চলে উদ্বৃত্ত আলু ব্যবহার করে স্টার্চ পাউডার তৈরির কারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে বলে আশা করা হচ্ছে।

এ ছাড়া বগুড়া বিমানবন্দর চালু করে সেখান থেকে আলু ও সবজি সরাসরি বিদেশে রপ্তানির পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) মহাপরিচালক আব্দুল মজিদ প্রামাণিক এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ড. রফিকুল ই মোহামেদ উপস্থিত ছিলেন। তাঁরা গবেষণায় উদ্ভাবিত প্রযুক্তি মাঠপর্যায়ে কৃষকদের কাছে পৌঁছে দেওয়া এবং টেকসই কৃষি উন্নয়নে এ ধরনের প্রদর্শনীর গুরুত্ব তুলে ধরেন।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন