ছবি ভিডিও মতামত
সর্বশেষ
শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইরান যুদ্ধ ছাড়াও ট্রাম্পের দলের পরাজয়ের পেছনে ৪ কারণ রাত ১০টার পর স্বামীর সঙ্গেও কথা বলতে চান না কারিনা, জানালেন সাইফ চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকার ও টাগবোটে আগুন, দাবি আইআরজিসির ইরানকে সহায়তার অভিযোগে ভারতীয় দম্পতি ও তুরস্কের প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রিকশার প্যাডেলে জীবিকা, কণ্ঠে কুমার শানু—‘বাংলার কুমার শানু’ মিঠুন বায়ুদূষণে বাড়তে পারে স্মৃতিভ্রমের ঝুঁকি, বেশি বিপদে কারা? পার্কে বসে বিনা মূল্যে কাজের সুযোগ দিচ্ছে দুবাই, চালু ‘ওয়ার্ক ফ্রম পার্ক’ সুলতান’স ডাইনে চাকরির সুযোগ, বেতন ১৫-১৮ হাজার টাকা
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকার ও টাগবোটে আগুন, দাবি আইআরজিসির

প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, ১৪: ০৮
হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকার ও টাগবোটে আগুন, দাবি আইআরজিসির
সংগৃহীত

হরমুজ প্রণালিতে পৃথক দুটি ঘটনায় দুটি তেলবাহী ট্যাংকার ও একটি টাগবোটে আগুন লাগার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। অনুমোদনহীন পথে চলাচলের চেষ্টা করায় এসব ঘটনা ঘটেছে বলে দাবি করেছে সংস্থাটি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন

ইরান যুদ্ধ ছাড়াও ট্রাম্পের দলের পরাজয়ের পেছনে ৪ কারণ ৩ মিনিট আগে ইরান যুদ্ধ ছাড়াও ট্রাম্পের দলের পরাজয়ের পেছনে ৪ কারণ

প্রতিবেদনে বলা হয়, এক বিবৃতিতে আইআরজিসি জানায়, বুধবার (৪ নভেম্বর) রাতে একটি বিশাল তেলবাহী ট্যাংকার হরমুজ প্রণালির দক্ষিণ দিক দিয়ে ‘অননুমোদিত পথে’ যাওয়ার চেষ্টা করে। এ সময় সেটি একটি মাইনের আঘাতে পড়ে। এতে ট্যাংকারটিতে আগুন ধরে যায় এবং সেটি চলাচল বন্ধ করে দেয়।

বিবৃতিতে আরও বলা হয়, পৃথক আরেকটি ঘটনায় হরমুজ প্রণালির পূর্ব অংশ দিয়ে চলাচলের সময় আরেকটি সুপারট্যাংকারে আগুন লাগে। আগুন নেভাতে সহায়তার জন্য এগিয়ে আসা একটি টাগবোটেও আগুন ধরে যায়।

এদিকে, আইআরজিসি দাবি করেছে, তাদের নৌবাহিনীর ইলেকট্রনিক যুদ্ধ ইউনিট অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত দুটি ‘লুকাস-টাইপ’ উড়োজাহাজের নিয়ন্ত্রণ নিয়েছে। সংস্থাটির দাবি, হরমুজ প্রণালিতে তাদের নৌবাহিনীর নিয়ন্ত্রণ এখনো অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

ইরানকে সহায়তার অভিযোগে ভারতীয় দম্পতি ও তুরস্কের প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ১১ মিনিট আগে ইরানকে সহায়তার অভিযোগে ভারতীয় দম্পতি ও তুরস্কের প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

বিবৃতিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ করে আইআরজিসি বলেছে, দেশটি জাহাজগুলোকে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাইন পাতা পথে চলাচলে উৎসাহিত করছে। এর ফলে জাহাজের ক্ষয়ক্ষতি হলে যুক্তরাষ্ট্রের করদাতা ও আঞ্চলিক মিত্রদের বিপুল পরিমাণ বিমা ব্যয় বহন করতে হতে পারে।

প্রণালিতে চলাচলের নিয়ম লঙ্ঘনের যেকোনো চেষ্টা ওয়াশিংটনের জন্য আরও আর্থিক ক্ষতি ও রাজনৈতিক বিপর্যয় ডেকে আনবে বলেও সতর্ক করেছে ইরানের বিপ্লবী গার্ড।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের নির্বাচনে মুসলিম প্রার্থীদের সাফল্য, জয়ী ৩৭ ২ ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রের নির্বাচনে মুসলিম প্রার্থীদের সাফল্য, জয়ী ৩৭

উল্লেখ্য, হরমুজ প্রণালি ইরান ও ওমানের মধ্যবর্তী একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ। বিশ্বের অন্যতম কৌশলগত এই নৌপথ দিয়ে উপসাগরীয় দেশগুলো থেকে বিপুল পরিমাণ তেল ও গ্যাস আন্তর্জাতিক বাজারে পরিবহন করা হয়।


মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

International নিয়ে আরও পড়ুন