https://newsbdc.com/international-iran-war/mw39ijpj1x
ইরানকে সহায়তার অভিযোগে ভারতীয় দম্পতি ও তুরস্কের প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কভিত্তিক কয়েকটি প্রতিষ্ঠান এবং ভারতের এক দম্পতির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ইরান সরকারকে সহায়তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন।
বুধবার (৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় এ নিষেধাজ্ঞা ঘোষণা করে। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন
ইরান যুদ্ধ ছাড়াও ট্রাম্পের দলের পরাজয়ের পেছনে ৪ কারণ ৩ মিনিট আগে
প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসনের ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’-এর অংশ হিসেবে এসব নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এর লক্ষ্য হলো, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধের অর্থায়নে ইরান যেন তেল বিক্রি করতে না পারে, সেই সক্ষমতা দুর্বল করা।
নতুন নিষেধাজ্ঞায় ভারতের নাগরিক সুনীল কুমার শর্মা, তার স্ত্রী জাসপ্রিত প্রীতি শহিদ এবং ওই দম্পতির দুটি প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট আরও দুই ভারতীয় নাগরিককে লক্ষ্যবস্তু করা হয়েছে। এ ছাড়া শর্মার সঙ্গে সংশ্লিষ্ট আরও নয়টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মার্কিন অর্থ মন্ত্রণালয় এই গোষ্ঠীকে একটি ‘বিস্তৃত অপরাধী চক্র’ হিসেবে উল্লেখ করেছে।
আরও পড়ুন
হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকার ও টাগবোটে আগুন, দাবি আইআরজিসির ৯ মিনিট আগে
মন্ত্রণালয়ের বিবৃতিতে অভিযোগ করা হয়, এই চক্র নিষেধাজ্ঞার আওতায় থাকা জাহাজগুলোকে ইরানি পেট্রোলিয়াম পরিবহনে সহায়তা করতে ভুয়া পতাকা ও নথিপত্র সরবরাহ করেছে। এসব জাহাজের মধ্যে ইরানের সামরিক বাহিনী ও তাদের মিত্র গোষ্ঠীগুলোর হয়ে পরিচালিত জাহাজও রয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ভুয়া পতাকা ও সামুদ্রিক সনদ ব্যবহার করে জাহাজগুলো আন্তর্জাতিক নিরাপত্তা ও পরিবেশগত বিধিনিষেধ এড়িয়ে চলতে পারে। এসব জাহাজের পর্যাপ্ত ক্ষতিপূরণমূলক বিমা না থাকায় দুর্ঘটনা ঘটলে সংশ্লিষ্ট দেশগুলোকে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে।
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের নির্বাচনে মুসলিম প্রার্থীদের সাফল্য, জয়ী ৩৭ ২ ঘণ্টা আগে
এ ছাড়া ইরানের বিমান চলাচল খাতকে সহায়তা দেওয়ার অভিযোগে তুরস্কভিত্তিক প্রতিষ্ঠান ফুগো গ্রাউন্ড সার্ভিসেস ইনকরপোরেশনের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, তেহরানকে সহায়তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা অব্যাহত রাখবে ওয়াশিংটন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, স্থলপথ, সমুদ্রপথ কিংবা আকাশপথে যারা ইরান সরকারকে সহায়তা করবে, তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
আরও পড়ুন
মার্কিন কংগ্রেসে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ, ভারত-পাকিস্তানের সামনে নতুন সমীকরণ ৩ ঘণ্টা আগে
অবসিডিয়ান রিস্ক অ্যাডভাইজার্সের ব্যবস্থাপনা পরিচালক ব্রেট এরিকসনের মতে, নতুন নিষেধাজ্ঞার মাধ্যমে ট্রাম্প প্রশাসন ইঙ্গিত দিয়েছে, নির্বাচনে রাজনৈতিক ধাক্কা এলেও ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক চাপ বাড়ানোর নীতি অব্যাহত থাকবে।
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।