ছবি ভিডিও মতামত
সর্বশেষ
শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইরান যুদ্ধ ছাড়াও ট্রাম্পের দলের পরাজয়ের পেছনে ৪ কারণ রাত ১০টার পর স্বামীর সঙ্গেও কথা বলতে চান না কারিনা, জানালেন সাইফ চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকার ও টাগবোটে আগুন, দাবি আইআরজিসির ইরানকে সহায়তার অভিযোগে ভারতীয় দম্পতি ও তুরস্কের প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রিকশার প্যাডেলে জীবিকা, কণ্ঠে কুমার শানু—‘বাংলার কুমার শানু’ মিঠুন বায়ুদূষণে বাড়তে পারে স্মৃতিভ্রমের ঝুঁকি, বেশি বিপদে কারা? পার্কে বসে বিনা মূল্যে কাজের সুযোগ দিচ্ছে দুবাই, চালু ‘ওয়ার্ক ফ্রম পার্ক’
বাংলাদেশ

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, ১৪: ১৮
শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সংগৃহীত

পলাতক ও মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামি হিসেবে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাধারণ পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, দুই দেশের মধ্যে বিদ্যমান বন্দি বিনিময় চুক্তির আওতায় তাঁকে দিল্লি থেকে দেশে ফিরিয়ে আনতে হবে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানানোর পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

আরও পড়ুন

শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী এইমাত্র শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

এ সময় চীন, বাংলাদেশ ও মিয়ানমারকে নিয়ে পরিকল্পিত ত্রিপক্ষীয় করিডোর বাস্তবায়িত হলে পুরো অঞ্চলটি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হবে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন

নভেম্বরে বঙ্গোপসাগরে ২-৩টি লঘুচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে দুটি ৩৪ মিনিট আগে নভেম্বরে বঙ্গোপসাগরে ২-৩টি লঘুচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে দুটি

হুমায়ুন কবির বলেন, আঞ্চলিক এই করিডোরে যুক্ত হতে ঢাকার যথেষ্ট আগ্রহ রয়েছে। তবে এর আগে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান প্রয়োজন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, লিউ হাইশিংয়ের এই সফরের মধ্য দিয়ে আগামী দিনে চীন ও বাংলাদেশের দ্বিপক্ষীয় ও কৌশলগত সম্পর্ক আরও গভীর ও গতিশীল হবে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন