https://newsbdc.com/entertainment/mw39gkl1uv
রিকশার প্যাডেলে জীবিকা, কণ্ঠে কুমার শানু—‘বাংলার কুমার শানু’ মিঠুন
জীবিকার তাগিদে গাজীপুরের পিচঢালা পথে রিকশা চালান তিনি। আর যাত্রীদের আনন্দ দিতে রিকশার প্যাডেল ঘোরানোর ফাঁকেই গেয়ে ওঠেন জনপ্রিয় সংগীতশিল্পী কুমার শানুর গান। সামাজিক যোগাযোগমাধ্যমের সুবাদে এখন লাখো মানুষের কাছে পরিচিত নওগাঁর ছেলে মিঠুন চন্দ্র বর্মন। অনেকেই তাকে ডাকেন ‘বাংলার কুমার শানু’ নামে।
রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স শেষ করে চাকরির আশায় ঢাকায় এসেছিলেন মিঠুন। কিন্তু চাকরি না পেয়ে জীবিকার প্রয়োজনে বেছে নেন রিকশা চালানোর পেশা। জানা গেছে, একদিন কমলাপুর রেলস্টেশনে হতাশ হয়ে বসে থাকার সময় এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয় তার। পরে ওই ব্যক্তি তাকে গাজীপুরে নিয়ে একটি রিকশার গ্যারাজে যুক্ত করে দেন।
আরও পড়ুন
রাত ১০টার পর স্বামীর সঙ্গেও কথা বলতে চান না কারিনা, জানালেন সাইফ ৫ মিনিট আগে
মিঠুনের বাড়ি নওগাঁর মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নের আলী দেওনা গ্রামে। জীবনের কঠিন বাস্তবতায় রিকশার হ্যান্ডেল ধরলেও গানকে ছাড়েননি তিনি। রিকশায় ওঠা যাত্রীদের খালি গলায় বাংলা ও হিন্দি জনপ্রিয় গান শুনিয়ে আনন্দ দেন।
তার কণ্ঠে কুমার শানুর গানের পরিবেশনা মুগ্ধ করেছে অনেককে। যাত্রীদের ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দ্রুত পরিচিতি পান মিঠুন। বিভিন্ন সংবাদমাধ্যমেও উঠে এসেছে তার সংগ্রাম ও সংগীতপ্রতিভার গল্প।
আরও পড়ুন
মারধর ও ভাঙচুরের মামলায় জামিন পেলেন পরীমনি ১ ঘণ্টা আগে
গানের মাধ্যমে শ্রোতাদের মন জয় করলেও জীবিকার জন্য প্রতিদিনই লড়াই করতে হচ্ছে তাকে। সুরের জাদুতে মানুষের প্রশংসা পেলেও রিকশা চালিয়েই অতিকষ্টে চালাতে হচ্ছে সংসার।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।