ছবি ভিডিও মতামত
সর্বশেষ
শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইরান যুদ্ধ ছাড়াও ট্রাম্পের দলের পরাজয়ের পেছনে ৪ কারণ রাত ১০টার পর স্বামীর সঙ্গেও কথা বলতে চান না কারিনা, জানালেন সাইফ চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকার ও টাগবোটে আগুন, দাবি আইআরজিসির ইরানকে সহায়তার অভিযোগে ভারতীয় দম্পতি ও তুরস্কের প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রিকশার প্যাডেলে জীবিকা, কণ্ঠে কুমার শানু—‘বাংলার কুমার শানু’ মিঠুন বায়ুদূষণে বাড়তে পারে স্মৃতিভ্রমের ঝুঁকি, বেশি বিপদে কারা? পার্কে বসে বিনা মূল্যে কাজের সুযোগ দিচ্ছে দুবাই, চালু ‘ওয়ার্ক ফ্রম পার্ক’ সুলতান’স ডাইনে চাকরির সুযোগ, বেতন ১৫-১৮ হাজার টাকা
বিনোদন

রাত ১০টার পর স্বামীর সঙ্গেও কথা বলতে চান না কারিনা, জানালেন সাইফ

প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, ১৪: ১৩
রাত ১০টার পর স্বামীর সঙ্গেও কথা বলতে চান না কারিনা, জানালেন সাইফ
সংগৃহীত

রাত ১০টার পর কথা বলা একেবারেই পছন্দ করেন না বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। এমনকি বিছানায় যাওয়ার পর স্বামী সাইফ আলি খানের সঙ্গেও কথা বলতে চান না তিনি। সম্প্রতি ‘কফি উইথ করণ’-এর নবম মৌসুমে অতিথি হয়ে এসে স্ত্রীর এই অভ্যাসের কথা জানিয়েছেন সাইফ।

দীর্ঘ ১৬ বছর পর ‘কফি উইথ করণ’-এর মঞ্চে একসঙ্গে হাজির হয়েছেন সাইফ ও কারিনা। অনুষ্ঠানে তাদের কথোপকথনে উঠে আসে দাম্পত্য জীবনের নানা মজার ঘটনা।

আরও পড়ুন

রিকশার প্যাডেলে জীবিকা, কণ্ঠে কুমার শানু—‘বাংলার কুমার শানু’ মিঠুন ১৩ মিনিট আগে রিকশার প্যাডেলে জীবিকা, কণ্ঠে কুমার শানু—‘বাংলার কুমার শানু’ মিঠুন

সঞ্চালক করণ জোহর কারিনার প্রাণবন্ত ও বিনোদনপ্রিয় স্বভাব নিয়ে কথা বলার সময় সাইফ জানান, রাত ১০টার পর বিছানায় গেলে কারিনা আর কথা বলতে চান না। বিষয়টি বুঝতে তার কয়েক বছর সময় লেগেছে বলেও জানান অভিনেতা।

সাইফ বলেন, প্রথম দিকে রাত ১০টার পর কারিনা হঠাৎ চুপ হয়ে গেলে তিনি ভাবতেন, হয়তো তার মন খারাপ হয়েছে কিংবা তিনি কোনো ভুল করেছেন। পরে বুঝতে পারেন, ওই সময়টা কারিনা নিজের মতো করে কাটাতে চান।

কারিনা জানান, দিনের ব্যস্ততার পর রাতের সময়টুকু তার একান্ত নিজের। মজা করে তিনি বলেন, ‘এটাই আমার মি টাইম। আমি শুধু সকালে বিনোদন দিই।’ তার এ মন্তব্যে হাসিতে ফেটে পড়েন করণ ও সাইফ।

আরও পড়ুন

মারধর ও ভাঙচুরের মামলায় জামিন পেলেন পরীমনি ১ ঘণ্টা আগে মারধর ও ভাঙচুরের মামলায় জামিন পেলেন পরীমনি

অনুষ্ঠানে কারিনার সকালের অভ্যাস নিয়েও কথা বলেন সাইফ। তিনি জানান, সকালে কারিনা বেশ প্রাণবন্ত থাকেন। ফোনে কথা বলা ও নানা বিষয়ে গল্প করতে পছন্দ করেন। কখনো কখনো একটানা কথা বলতে থাকেন তিনি। অন্যদিকে, সাইফ অপেক্ষা করেন কখন কারিনা একটু থামবেন।

এ কথা শুনে কারিনা মজা করে বলেন, তিনি সাইফকে নানা ধরনের গসিপ শোনান, কিন্তু সাইফ সেসব খুব একটা মনোযোগ দিয়ে শোনেন না।

আরও পড়ুন

দুই বছর বয়সের ছবি প্রকাশ, মজার স্মৃতিচারণ শবনম ফারিয়ার ২ ঘণ্টা আগে দুই বছর বয়সের ছবি প্রকাশ, মজার স্মৃতিচারণ শবনম ফারিয়ার

উল্লেখ্য, ২০১২ সালের ১৬ অক্টোবর বিয়ে করেন সাইফ আলি খান ও কারিনা কাপুর খান। ‘টাশান’ সিনেমায় একসঙ্গে কাজ করার সময় তাদের সম্পর্কের শুরু। এই তারকা দম্পতির দুই ছেলে—তৈমুর ও জেহ।


বিনোদন থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন