ছবি ভিডিও মতামত
সর্বশেষ
নারীর কর্মসংস্থান ও উচ্চশিক্ষায় পিছিয়ে থাকা অর্থনৈতিক অগ্রগতির অন্তরায়: জুবাইদা রহমান ১২ দেশের ২৫০ প্রতিষ্ঠানের অংশগ্রহণে বসুন্ধরায় কৃষি প্রযুক্তি মেলা শুরু খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী মোংলা বন্দর হবে নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইরান যুদ্ধ ছাড়াও ট্রাম্পের দলের পরাজয়ের পেছনে ৪ কারণ রাত ১০টার পর স্বামীর সঙ্গেও কথা বলতে চান না কারিনা, জানালেন সাইফ চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকার ও টাগবোটে আগুন, দাবি আইআরজিসির
বাংলাদেশ

নারীর কর্মসংস্থান ও উচ্চশিক্ষায় পিছিয়ে থাকা অর্থনৈতিক অগ্রগতির অন্তরায়: জুবাইদা রহমান

প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, ১৪: ৩৫
নারীর কর্মসংস্থান ও উচ্চশিক্ষায় পিছিয়ে থাকা অর্থনৈতিক অগ্রগতির অন্তরায়: জুবাইদা রহমান
সংগৃহীত

শ্রমবাজারে নারীর সীমিত অংশগ্রহণ এবং উচ্চশিক্ষায় পিছিয়ে থাকা দেশের অর্থনৈতিক অগ্রগতির অন্যতম অন্তরায় বলে মনে করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে আমেরিকান চেম্বার অব কমার্স (অ্যামচেম) আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন

১২ দেশের ২৫০ প্রতিষ্ঠানের অংশগ্রহণে বসুন্ধরায় কৃষি প্রযুক্তি মেলা শুরু ১২ মিনিট আগে ১২ দেশের ২৫০ প্রতিষ্ঠানের অংশগ্রহণে বসুন্ধরায় কৃষি প্রযুক্তি মেলা শুরু

ডা. জুবাইদা রহমান বলেন, শ্রমবাজারে পুরুষদের অংশগ্রহণ ৮০ শতাংশের বেশি হলেও নারীদের অংশগ্রহণের হার এখনও অনেক কম। মাধ্যমিক স্তরেই প্রায় ৩৫ শতাংশ মেয়ে ঝরে পড়ছে। এতে নারীদের স্থায়ী অর্থনৈতিক ভিত্তি দুর্বল হচ্ছে।

আরও পড়ুন

খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ১৫ মিনিট আগে খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

তিনি বলেন, দেশের ৯০ হাজারেরও বেশি গ্রামের লাখ লাখ নারী এখনও মূলধারার অর্থনীতির বাইরে রয়েছেন। এ বাস্তবতায় মেয়েদের স্নাতক পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

তৃণমূল পর্যায়ের নারীদের স্বাস্থ্য ও অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করতে প্রায় এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। এসব স্বাস্থ্যকর্মীর ৮০ শতাংশই নারী হবেন বলে উল্লেখ করেন ডা. জুবাইদা রহমান।

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন