https://newsbdc.com/national/mw3aa2zwhp
খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
বাগেরহাটে হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) মোংলা বন্দরে নির্ধারিত কর্মসূচি শেষে তিনি বাগেরহাটে খান জাহান আলীর (রহ.) মাজারে যান। সেখানে মাজার জিয়ারতের পাশাপাশি দোয়ায় অংশ নেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন
১২ দেশের ২৫০ প্রতিষ্ঠানের অংশগ্রহণে বসুন্ধরায় কৃষি প্রযুক্তি মেলা শুরু ৩ মিনিট আগে
এর আগে সকালে মোংলায় ইনভেস্ট বাংলাদেশ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। পরে মোংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর যোগ দেওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।