ছবি ভিডিও মতামত
সর্বশেষ
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা রোনালদোর জুলাই আন্দোলনে মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: ইকবাল সোবহান চৌধুরী কারাগারে ২০২৭ সালে ভারতে চিকিৎসা ব্যয় বাড়তে পারে ১০.১ শতাংশ, মূল্যস্ফীতির দ্বিগুণেরও বেশি ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জবাব দেবে জনগণ: প্রধানমন্ত্রী ডিসেম্বরে নতুন পে স্কেলে বেতন পেতে পারেন এমপিও শিক্ষকরা হলুদ শাড়ি-ক্যাপে প্রধানমন্ত্রীকে বরণে খুলনার রাজপথে নারী নেত্রীরা ঢাকার পাঁচ হাসপাতালে পিপিপি পদ্ধতিতে চিকিৎসাসেবা চালুর উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী শিক্ষা ও প্রযুক্তিই হবে চীন-বাংলাদেশ বন্ধুত্বের ভিত্তি: শিক্ষামন্ত্রী উত্তরায় কাভার্ড ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ মানিকগঞ্জে তিনজনকে হত্যার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন
আন্তর্জাতিক

২০২৭ সালে ভারতে চিকিৎসা ব্যয় বাড়তে পারে ১০.১ শতাংশ, মূল্যস্ফীতির দ্বিগুণেরও বেশি

প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, ১৭: ০১
২০২৭ সালে ভারতে চিকিৎসা ব্যয় বাড়তে পারে ১০.১ শতাংশ, মূল্যস্ফীতির দ্বিগুণেরও বেশি
সংগৃহীত

২০২৭ সালে ভারতে চিকিৎসা ব্যয় ১০ দশমিক ১ শতাংশ বাড়তে পারে। আগের বছরের তুলনায় ব্যয় বৃদ্ধির হার কিছুটা কমলেও দেশটির সাধারণ মূল্যস্ফীতির তুলনায় তা দ্বিগুণের বেশি থাকবে। বৈশ্বিক পেশাদার সেবা প্রতিষ্ঠান এওনের (Aon) ‘২০২৭ গ্লোবাল মেডিক্যাল ট্রেন্ড রেটস রিপোর্টে’ এ পূর্বাভাস দেওয়া হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালে ভারতে চিকিৎসা ব্যয় বৃদ্ধির হার ছিল ১১ দশমিক ৫ শতাংশ। ২০২৭ সালে তা কমে ১০ দশমিক ১ শতাংশে দাঁড়াতে পারে। অন্যদিকে, একই সময়ে দেশটির সাধারণ মূল্যস্ফীতির হার ৪ শতাংশ হতে পারে। অর্থাৎ মূল্যস্ফীতির তুলনায় চিকিৎসা ব্যয় বাড়বে দ্বিগুণেরও বেশি হারে।

আরও পড়ুন

ইরান যুদ্ধ ছাড়াও ট্রাম্পের দলের পরাজয়ের পেছনে ৪ কারণ ৩ ঘণ্টা আগে ইরান যুদ্ধ ছাড়াও ট্রাম্পের দলের পরাজয়ের পেছনে ৪ কারণ

চিকিৎসা ব্যয়ের প্রধান কারণ হিসেবে প্রতিবেদনে হৃদ্‌রোগকে চিহ্নিত করা হয়েছে। এরপর রয়েছে কান, নাক ও গলার (ইএনটি) রোগ, ফুসফুস ও শ্বাসতন্ত্রের অসুস্থতা এবং ক্যানসার। উচ্চ রক্তচাপ, শারীরিক নিষ্ক্রিয়তা ও অপুষ্টিকেও চিকিৎসা ব্যয় বাড়ার গুরুত্বপূর্ণ ঝুঁকি হিসেবে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘমেয়াদি ও অসংক্রামক রোগের বাড়তি চাপ ভারতের স্বাস্থ্যসেবা খাত এবং নিয়োগকর্তাদের দেওয়া চিকিৎসা সুবিধার ওপর প্রভাব ফেলছে। চিকিৎসা ব্যয় বৃদ্ধির হার কিছুটা কমলেও রোগের চিকিৎসা, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং উন্নত ওষুধের চাহিদা বাড়ছে।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকার ও টাগবোটে আগুন, দাবি আইআরজিসির ৩ ঘণ্টা আগে হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকার ও টাগবোটে আগুন, দাবি আইআরজিসির

এওন ইন্ডিয়ার হেড অব হেলথ অ্যান্ড ওয়েলথ সলিউশনস অ্যাশলে ডি’সিলভা বলেন, স্থানীয় পর্যায়ে চিকিৎসা ব্যয় এখনো মূল্যস্ফীতির দ্বিগুণেরও বেশি হারে বাড়ছে। ফলে স্বাস্থ্যসেবা সুবিধার জন্য বরাদ্দ করা বাজেটের ওপর চাপ অব্যাহত থাকবে।

২০২৭ সালে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিকিৎসা ব্যয় বৃদ্ধির গড় পূর্বাভাস ৯ দশমিক ৭ শতাংশ। ভারতের সম্ভাব্য হার এ গড়ের চেয়ে বেশি। চীনে এ হার ৬ শতাংশ, সিঙ্গাপুরে ১৪ দশমিক ৭ শতাংশ, থাইল্যান্ডে ১১ দশমিক ৭ শতাংশ এবং ইন্দোনেশিয়ায় ১৭ দশমিক ৩ শতাংশ হতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, স্থূলতা, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের মতো দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকি বাড়ছে। দুই বছর আগে বিশ্বব্যাপী স্বাস্থ্যঝুঁকির তালিকায় স্থূলতার অবস্থান ছিল পঞ্চম। ২০২৭ সালের মূল্যায়নে তা উঠে এসেছে তৃতীয় অবস্থানে। এসব রোগের চিকিৎসায় দীর্ঘমেয়াদি ওষুধ, বিশেষজ্ঞ পরামর্শ ও নিয়মিত স্বাস্থ্যসেবার প্রয়োজন হওয়ায় ব্যয়ও বাড়ছে।

আরও পড়ুন

ইরানকে সহায়তার অভিযোগে ভারতীয় দম্পতি ও তুরস্কের প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ৩ ঘণ্টা আগে ইরানকে সহায়তার অভিযোগে ভারতীয় দম্পতি ও তুরস্কের প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

এ ছাড়া ডায়াবেটিস ও ওজন নিয়ন্ত্রণে ব্যবহৃত জিএলপি-১ শ্রেণির ওষুধের ব্যবহার বাড়াও চিকিৎসা ব্যয়ের নতুন চাপ তৈরি করছে। এওনের বৈশ্বিক প্রতিবেদনে বলা হয়েছে, জরিপে অংশ নেওয়া প্রায় ৭০ শতাংশ দেশে এসব ওষুধ পাওয়া যায়। এর মধ্যে প্রায় অর্ধেক দেশে নিয়োগকর্তাদের দেওয়া চিকিৎসা সুবিধার আওতায় ওষুধগুলো অন্তর্ভুক্ত রয়েছে। তবে ভারতে এসব ওষুধের কারণে চিকিৎসা ব্যয় কতটা বাড়তে পারে, সে বিষয়ে প্রতিবেদনে আলাদা হিসাব দেওয়া হয়নি।

চিকিৎসা ব্যয় নিয়ন্ত্রণে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, দ্রুত রোগ শনাক্তকরণ এবং কর্মীদের সুস্থতায় বিনিয়োগের ওপর গুরুত্ব দিয়েছে এওন। প্রতিষ্ঠানটির জরিপে অংশ নেওয়া ৮৭ শতাংশ দেশ ২০২৭ সালে চিকিৎসা ব্যয় নিয়ন্ত্রণের কৌশল হিসেবে কর্মীদের সুস্থতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের নির্বাচনে মুসলিম প্রার্থীদের সাফল্য, জয়ী ৩৭ ৫ ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রের নির্বাচনে মুসলিম প্রার্থীদের সাফল্য, জয়ী ৩৭

প্রতিবেদনে ভারতের নিয়োগকর্তাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস শনাক্তকরণ, প্রতিরোধমূলক চিকিৎসা পরামর্শ এবং দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত কর্মীদের সহায়তার দিকে আরও মনোযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


আরও পড়ুন

মার্কিন কংগ্রেসে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ, ভারত-পাকিস্তানের সামনে নতুন সমীকরণ ৬ ঘণ্টা আগে মার্কিন কংগ্রেসে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ, ভারত-পাকিস্তানের সামনে নতুন সমীকরণ



মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন