ছবি ভিডিও মতামত
সর্বশেষ
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা রোনালদোর জুলাই আন্দোলনে মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: ইকবাল সোবহান চৌধুরী কারাগারে ২০২৭ সালে ভারতে চিকিৎসা ব্যয় বাড়তে পারে ১০.১ শতাংশ, মূল্যস্ফীতির দ্বিগুণেরও বেশি ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জবাব দেবে জনগণ: প্রধানমন্ত্রী ডিসেম্বরে নতুন পে স্কেলে বেতন পেতে পারেন এমপিও শিক্ষকরা হলুদ শাড়ি-ক্যাপে প্রধানমন্ত্রীকে বরণে খুলনার রাজপথে নারী নেত্রীরা ঢাকার পাঁচ হাসপাতালে পিপিপি পদ্ধতিতে চিকিৎসাসেবা চালুর উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী শিক্ষা ও প্রযুক্তিই হবে চীন-বাংলাদেশ বন্ধুত্বের ভিত্তি: শিক্ষামন্ত্রী উত্তরায় কাভার্ড ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ মানিকগঞ্জে তিনজনকে হত্যার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন
শিক্ষা

ডিসেম্বরে নতুন পে স্কেলে বেতন পেতে পারেন এমপিও শিক্ষকরা

প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, ১৬: ৪২
ডিসেম্বরে নতুন পে স্কেলে বেতন পেতে পারেন এমপিও শিক্ষকরা
সংগৃহীত

নবম পে স্কেল অনুযায়ী সরকারি চাকরিজীবীরা বেতন পেতে শুরু করলেও এখনো নতুন বেতন কাঠামোর আওতায় আসেননি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। তাঁদের জন্য পৃথক প্রজ্ঞাপন জারির কথা থাকলেও বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। তবে নতুন পে স্কেলে বেতন-ভাতা দিতে অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়ে অর্থ বিভাগে চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বর মাস থেকেই নতুন স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন দেওয়ার পরিকল্পনা রয়েছে। কোনো কারণে ডিসেম্বরে তা সম্ভব না হলে জানুয়ারি থেকে নতুন পে স্কেলে বেতন দেওয়া হতে পারে।

আরও পড়ুন

শিক্ষা ও প্রযুক্তিই হবে চীন-বাংলাদেশ বন্ধুত্বের ভিত্তি: শিক্ষামন্ত্রী ২ ঘণ্টা আগে শিক্ষা ও প্রযুক্তিই হবে চীন-বাংলাদেশ বন্ধুত্বের ভিত্তি: শিক্ষামন্ত্রী

নতুন পে স্কেলে বেতনের দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষকরা। এ জন্য ডিসেম্বর পর্যন্ত সময়সীমাও বেঁধে দিয়েছেন তাঁরা। এর মধ্যেই নতুন বেতন কাঠামো বাস্তবায়নের উদ্যোগকে শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর হিসেবে দেখা হচ্ছে।

আরও পড়ুন

প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে বিনা মূল্যে পোশাক-জুতা, শিক্ষকদের ট্যাব ৪ ঘণ্টা আগে প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে বিনা মূল্যে পোশাক-জুতা, শিক্ষকদের ট্যাব

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক চীন সফরে থাকাকালে অর্থ সচিব খায়েরুজ্জামান মজুমদারের সঙ্গে একাধিকবার এ বিষয়ে কথা বলেছেন। আলোচনার পর নতুন পে স্কেলে বেতন দিতে অতিরিক্ত অর্থ ছাড়ের বিষয়ে মৌখিক সম্মতি পাওয়া গেছে। চলতি নভেম্বরের মধ্যেই আনুষ্ঠানিক সম্মতিপত্র পাওয়ার আশা করছে মন্ত্রণালয়।

গত ১ নভেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছিলেন, ‘শিগগিরই এমপিওভুক্ত শিক্ষকরা নতুন পে স্কেলের আওতায় আসবেন।’

আরও পড়ুন

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ শুরু আজ, আবেদন করবেন যেভাবে ৫ ঘণ্টা আগে এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ শুরু আজ, আবেদন করবেন যেভাবে

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ডিসেম্বর থেকেই শিক্ষক-কর্মচারীরা নতুন পে স্কেলে বেতন পান, সেই পরিকল্পনা নিয়ে কাজ চলছে। তবে নির্ধারিত সময়ে সম্ভব না হলে জানুয়ারি থেকে নতুন কাঠামো অনুযায়ী বেতন দেওয়া হতে পারে।

বরাদ্দ চেয়ে চিঠি

গত রোববার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য জাতীয় বেতন স্কেল ২০২৬ বাস্তবায়নে ২০২৬-২৭ অর্থবছরে অতিরিক্ত ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ চেয়ে অর্থ বিভাগে চিঠি পাঠায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

আরও পড়ুন

এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী ৬ ঘণ্টা আগে এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোহাম্মদ মনোয়ার হোসেন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, শিক্ষা খাতের উন্নয়নে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের অবদান গুরুত্বপূর্ণ। তাঁদের চাকরির সুযোগ-সুবিধা বৃদ্ধি, কল্যাণ এবং সার্বিক সেবার মান উন্নয়নে সরকার কাজ করছে। এ লক্ষ্যে শিক্ষা খাতে বাজেটের বরাদ্দ বাড়ানো হচ্ছে, যা শিক্ষক-কর্মচারীদের জীবনযাত্রার মান ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

আরও পড়ুন

প্রাথমিক শিক্ষার উন্নয়নে ৪১ হাজার কোটি টাকা বরাদ্দ ২৩ ঘণ্টা আগে প্রাথমিক শিক্ষার উন্নয়নে ৪১ হাজার কোটি টাকা বরাদ্দ

চিঠিতে উল্লেখ করা হয়, বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতন-ভাতা পাচ্ছেন। জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী তাঁদের বেতন-ভাতা দিতে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের জন্য অতিরিক্ত ২ হাজার ৫৩১ কোটি ৫৪ লাখ টাকা এবং বেসরকারি কলেজের জন্য ৭৩৬ কোটি ৩৬ লাখ টাকা প্রয়োজন হবে।

সব মিলিয়ে অতিরিক্ত ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দের প্রয়োজন উল্লেখ করে ২০২৬-২৭ অর্থবছরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অনুকূলে এ অর্থ ছাড়ের অনুরোধ জানানো হয়েছে।

শিক্ষা থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন