ছবি ভিডিও মতামত
সর্বশেষ
বঙ্গভবন ঘুরে দেখার সুযোগ পাবেন স্কুল-কলেজের শিক্ষার্থীরা ২০২৭ সালে কবে শুরু হতে পারে পবিত্র রমজান? কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলারের নিচে, সপ্তাহে কমতে পারে ১২ শতাংশ কমেছে শীতকালীন সবজির দাম, বেড়েছে পোল্ট্রি মুরগির ভারতীয় ভিসায় নতুন নিয়ম, সব আবেদনকারীর জন্য অঙ্গীকারনামা বাধ্যতামূলক যুক্তরাষ্ট্রের পোশাক বাজারে চীন-ভারতের বড় পতন, চাপে বাংলাদেশ টানা তিন দফা বৃদ্ধির পর কমল স্বর্ণের দাম কাচের প্যানেলভর্তি বাক্সের নিচে চাপা পড়ে মরিশাসে ৩ বাংলাদেশির মৃত্যু
শিক্ষা

এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব

প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, ১১: ০৪
এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব
সংগৃহীত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাস না করায় ২৬টি শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের অধ্যক্ষদের পাঁচ বছরের প্রশাসনিক ও অ্যাকাডেমিক নথিপত্রসহ বোর্ডের জরুরি সভায় সশরীরে উপস্থিত হয়ে শূন্য পাসের কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বোর্ডের কলেজ পরিদর্শক (অতিরিক্ত দায়িত্ব) কুদরাত-ই-খুদার স্বাক্ষর করা নোটিশ সংশ্লিষ্ট কলেজগুলোর অধ্যক্ষদের কাছে পাঠানো হয়।

আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ আয়োজনের নির্দেশ ১৭ ঘণ্টা আগে ৭ নভেম্বর উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ আয়োজনের নির্দেশ

নোটিশে বলা হয়েছে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাস না করায় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে না কেন, সে বিষয়ে লিখিত ও সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে।

এ জন্য আগামী মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টায় শিক্ষা বোর্ডের সভাকক্ষে সংশ্লিষ্ট কলেজগুলোর অধ্যক্ষদের সশরীরে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় উপস্থিত হওয়ার সময় প্রতিষ্ঠানগুলোর গত পাঁচ বছরের প্রশাসনিক ও অ্যাকাডেমিক কার্যক্রমের প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে বলা হয়েছে।

আরও পড়ুন

ডিসেম্বরে নতুন পে স্কেলে বেতন পেতে পারেন এমপিও শিক্ষকরা ১৮ ঘণ্টা আগে ডিসেম্বরে নতুন পে স্কেলে বেতন পেতে পারেন এমপিও শিক্ষকরা

এর আগে গত শনিবার (৩১ অক্টোবর) ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ১১টি শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন।

গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ জন। সেই হিসাবে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২৯ হাজার ১৩ জন।

শিক্ষা থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Education নিয়ে আরও পড়ুন