ছবি ভিডিও মতামত
সর্বশেষ
বঙ্গভবন ঘুরে দেখার সুযোগ পাবেন স্কুল-কলেজের শিক্ষার্থীরা ২০২৭ সালে কবে শুরু হতে পারে পবিত্র রমজান? কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলারের নিচে, সপ্তাহে কমতে পারে ১২ শতাংশ কমেছে শীতকালীন সবজির দাম, বেড়েছে পোল্ট্রি মুরগির ভারতীয় ভিসায় নতুন নিয়ম, সব আবেদনকারীর জন্য অঙ্গীকারনামা বাধ্যতামূলক যুক্তরাষ্ট্রের পোশাক বাজারে চীন-ভারতের বড় পতন, চাপে বাংলাদেশ টানা তিন দফা বৃদ্ধির পর কমল স্বর্ণের দাম কাচের প্যানেলভর্তি বাক্সের নিচে চাপা পড়ে মরিশাসে ৩ বাংলাদেশির মৃত্যু
ব্যবসা-বাণিজ্য

বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলারের নিচে, সপ্তাহে কমতে পারে ১২ শতাংশ

প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, ১১: ০৩
বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলারের নিচে, সপ্তাহে কমতে পারে ১২ শতাংশ
সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফল এবং ইরান যুদ্ধের উত্তেজনা কমার প্রত্যাশার মধ্যে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের নিচে নেমেছে। তবে টানা দুই দিনের দরপতনের পর বৃহস্পতিবার তেলের দাম কিছুটা বেড়েছে। তা সত্ত্বেও সাপ্তাহিক হিসাবে ব্রেন্ট ও যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম প্রায় ১২ শতাংশ কমার পথে রয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় শুক্রবার সকালে ব্রেন্ট ক্রুডের জানুয়ারি মাসের সরবরাহ চুক্তির দাম আগের দিনের তুলনায় ১ ডলার ৫৭ সেন্ট বা ১ দশমিক ৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৯ ডলার ৮৬ সেন্টে দাঁড়ায়।

আরও পড়ুন

কমেছে শীতকালীন সবজির দাম, বেড়েছে পোল্ট্রি মুরগির ২৪ মিনিট আগে কমেছে শীতকালীন সবজির দাম, বেড়েছে পোল্ট্রি মুরগির

একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১ ডলার ১০ সেন্ট বা ১ দশমিক ২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯১ ডলার ৬২ সেন্টে ওঠে। এ নিয়ে টানা দ্বিতীয় দিনের মতো দুই ধরনের অপরিশোধিত তেলের দাম বাড়ল।

তবে দৈনিক এই মূল্যবৃদ্ধি সত্ত্বেও সাপ্তাহিক হিসাবে ব্রেন্টের দাম ১২ শতাংশ কমার পথে রয়েছে। ৩০ অক্টোবর ডিসেম্বর মাসের সরবরাহ চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর জানুয়ারি মাসের চুক্তির দাম বিবেচনায় নেওয়া হচ্ছে। অন্যদিকে, ডব্লিউটিআইয়ের দামও চলতি সপ্তাহে ১২ দশমিক ১ শতাংশ কমতে পারে।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের পোশাক বাজারে চীন-ভারতের বড় পতন, চাপে বাংলাদেশ ২৯ মিনিট আগে যুক্তরাষ্ট্রের পোশাক বাজারে চীন-ভারতের বড় পতন, চাপে বাংলাদেশ

এর আগে বুধবার এক দিনেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ৮ শতাংশ কমে যায়। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের পর এই দরপতন ঘটে। ওই দিন ব্রেন্ট ও ডব্লিউটিআই—দুই ধরনের তেলের দামই গত দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে।

আরও পড়ুন

টানা তিন দফা বৃদ্ধির পর কমল স্বর্ণের দাম ৩১ মিনিট আগে টানা তিন দফা বৃদ্ধির পর কমল স্বর্ণের দাম

বাজার বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধের উত্তেজনা কমার প্রত্যাশা তেলের দামে প্রভাব ফেলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকানদের নির্বাচনে বড় পরাজয়ের পর সংঘাত প্রশমনের সম্ভাবনা দেখছেন বিনিয়োগকারীরা।

তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে তেল সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা এখনো রয়েছে। এই উদ্বেগই বিশ্ববাজারে তেলের দামের আরও বড় পতন ঠেকাতে ভূমিকা রাখছে।

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Economy নিয়ে আরও পড়ুন