https://newsbdc.com/international-india/mw4i8umdh9
ভারতীয় ভিসায় নতুন নিয়ম, সব আবেদনকারীর জন্য অঙ্গীকারনামা বাধ্যতামূলক
ভারতীয় ভিসার আবেদনপ্রক্রিয়ায় নতুন বাধ্যবাধকতা যুক্ত করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। এখন থেকে বাংলাদেশি আবেদনকারীদের সব ধরনের ভিসার ক্ষেত্রে নির্ধারিত ফরম্যাটে ‘Visa Undertaking Form’ বা ভিসা অঙ্গীকারনামা জমা দিতে হবে।
নতুন নির্দেশনা অনুযায়ী, অনলাইনে ভিসার আবেদন করার সময় পূরণ করা অঙ্গীকারনামাটি স্ক্যান করে আপলোড করতে হবে। এটি আপলোড না করলে আবেদন গ্রহণযোগ্য হবে না। ফর্ম পূরণ, প্রয়োজনীয় তথ্য প্রদান ও স্বাক্ষরের ক্ষেত্রেও মানতে হবে নির্দিষ্ট নির্দেশনা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) হাইকমিশনের ভিসা-সংক্রান্ত পোর্টালে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে নতুন এ নির্দেশনার কথা জানানো হয়।
আরও পড়ুন
কাচের প্যানেলভর্তি বাক্সের নিচে চাপা পড়ে মরিশাসে ৩ বাংলাদেশির মৃত্যু ৩৪ মিনিট আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত লিংক থেকে ‘Visa Undertaking Form’ ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করতে হবে। এরপর ফর্মটি স্ক্যান করে NIC Visa Application Portal-এ অনলাইন ভিসা আবেদনের সঙ্গে আপলোড করতে হবে। হাইকমিশন জানিয়েছে, শুধু নির্ধারিত ফরম্যাটের ফর্মই গ্রহণ করা হবে। অন্য কোনো ফরম্যাটে জমা দেওয়া হলে তা গ্রহণযোগ্য হবে না।
ফর্মে যেসব তথ্য দিতে হবে
এক পাতার ‘Visa Undertaking Form’-এ আবেদনকারীকে নিজের পরিচয় ও ভ্রমণের উদ্দেশ্যসংক্রান্ত তথ্য দিতে হবে। পাশাপাশি কয়েকটি বিষয়ে অঙ্গীকার করতে হবে।
আরও পড়ুন
২০২৭ সালে ভারতে চিকিৎসা ব্যয় বাড়তে পারে ১০.১ শতাংশ, মূল্যস্ফীতির দ্বিগুণেরও বেশি ১৮ ঘণ্টা আগে
ফর্মের প্রথম অংশে ব্যক্তিগত তথ্য হিসেবে উল্লেখ করতে হবে—
- পাসপোর্ট অনুযায়ী আবেদনকারীর পূর্ণ নাম
- পাসপোর্ট নম্বর
- জাতীয়তা
- জন্মতারিখ
- ঢাকায় বর্তমান ঠিকানা
দ্বিতীয় অংশে ভারত সফরের উদ্দেশ্য স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। যেমন—পর্যটন, ব্যবসা, চিকিৎসা, সম্মেলনসহ সংশ্লিষ্ট ভ্রমণের কারণ।
আরও পড়ুন
ইরান যুদ্ধ ছাড়াও ট্রাম্পের দলের পরাজয়ের পেছনে ৪ কারণ ২১ ঘণ্টা আগে
মানতে হবে যেসব অঙ্গীকার
ফর্মে আবেদনকারীকে অঙ্গীকার করতে হবে, ভারত সফরের সময় ভিসায় উল্লেখ করা উদ্দেশ্যেই দেশটিতে অবস্থান করবেন। সফর শেষ হওয়ার পর নিজ দেশে ফিরে আসবেন এবং কোনো অবস্থাতেই ভিসার মেয়াদ অতিক্রম করে ভারতে অবস্থান করবেন না।
এ ছাড়া ভারতে অবস্থানকালে দেশটির প্রচলিত আইন, বিধিবিধান ও সংস্কৃতি মেনে চলার অঙ্গীকার করতে হবে। কোনো ধরনের আইনবিরোধী কর্মকাণ্ডে জড়িত না হওয়ার ঘোষণাও দিতে হবে।
আরও পড়ুন
হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকার ও টাগবোটে আগুন, দাবি আইআরজিসির ২১ ঘণ্টা আগে
ফর্মে উল্লেখ রয়েছে, এসব শর্ত লঙ্ঘন করলে আবেদনকারীর ভিসা বাতিল হতে পারে। এমনকি ভবিষ্যতে ভারতীয় ভিসা পাওয়ার যোগ্যতার ওপরও নেতিবাচক প্রভাব পড়তে পারে।
সবশেষে আবেদনকারীকে ফর্মে স্বাক্ষর করার পাশাপাশি স্থান ও তারিখ উল্লেখ করতে হবে। অপ্রাপ্তবয়স্ক আবেদনকারীদের ক্ষেত্রে বাবা ও মা উভয়ের স্বাক্ষর বাধ্যতামূলক বলে নির্দেশনায় জানানো হয়েছে।
নতুন নিয়মের ফলে ভারতীয় ভিসার আবেদন জমা দেওয়ার আগে নির্ধারিত অঙ্গীকারনামা সংগ্রহ, পূরণ ও স্ক্যান করে আপলোড করার বিষয়টি নিশ্চিত করতে হবে আবেদনকারীদের।
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।