ছবি ভিডিও মতামত
সর্বশেষ
বঙ্গভবন ঘুরে দেখার সুযোগ পাবেন স্কুল-কলেজের শিক্ষার্থীরা ২০২৭ সালে কবে শুরু হতে পারে পবিত্র রমজান? কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলারের নিচে, সপ্তাহে কমতে পারে ১২ শতাংশ কমেছে শীতকালীন সবজির দাম, বেড়েছে পোল্ট্রি মুরগির ভারতীয় ভিসায় নতুন নিয়ম, সব আবেদনকারীর জন্য অঙ্গীকারনামা বাধ্যতামূলক যুক্তরাষ্ট্রের পোশাক বাজারে চীন-ভারতের বড় পতন, চাপে বাংলাদেশ টানা তিন দফা বৃদ্ধির পর কমল স্বর্ণের দাম কাচের প্যানেলভর্তি বাক্সের নিচে চাপা পড়ে মরিশাসে ৩ বাংলাদেশির মৃত্যু
ব্যবসা-বাণিজ্য

কমেছে শীতকালীন সবজির দাম, বেড়েছে পোল্ট্রি মুরগির

প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, ১১: ০১
কমেছে শীতকালীন সবজির দাম, বেড়েছে পোল্ট্রি মুরগির
সংগৃহীত

বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় রাজধানীর কাঁচাবাজারে অধিকাংশ সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে। তবে এর বিপরীতে পোল্ট্রি মুরগির দাম কেজিতে বেড়েছে ১০ টাকা।

শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে প্রতি কেজি আলু ২৫ টাকা, পেঁয়াজ ৫০ টাকা, রসুন ১৬০ টাকা এবং আদা ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া শিম ৫০ টাকা, বেগুন ৫০ টাকা, ঢ্যাঁড়শ ৪০ টাকা, মুলা ৩০ টাকা এবং করলা ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। ফুলকপি প্রতি পিস ২০ টাকা এবং লাউ আকারভেদে ৪০ থেকে ৫০ টাকায় পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন

বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলারের নিচে, সপ্তাহে কমতে পারে ১২ শতাংশ ২২ মিনিট আগে বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলারের নিচে, সপ্তাহে কমতে পারে ১২ শতাংশ

অন্যদিকে, কাঁচামরিচ প্রতি কেজি ৬০ টাকায় বিক্রি হচ্ছে। তবে টমেটোর দাম কেজিতে ২০ টাকা বেড়ে ১২০ টাকা এবং শসার দাম ২০ টাকা বেড়ে ৮০ টাকায় দাঁড়িয়েছে।

বাজারে পোল্ট্রি মুরগির দাম কেজিতে ১০ টাকা বেড়েছে। বর্তমানে সোনালি মুরগি ৩২০ টাকা, ব্রয়লার ১৮০ টাকা এবং লেয়ার মুরগি ৩২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এদিকে, ডিমের দাম কিছুটা কমে প্রতি ডজন ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Economy নিয়ে আরও পড়ুন