ছবি ভিডিও মতামত
সর্বশেষ
বঙ্গভবন ঘুরে দেখার সুযোগ পাবেন স্কুল-কলেজের শিক্ষার্থীরা ২০২৭ সালে কবে শুরু হতে পারে পবিত্র রমজান? কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলারের নিচে, সপ্তাহে কমতে পারে ১২ শতাংশ কমেছে শীতকালীন সবজির দাম, বেড়েছে পোল্ট্রি মুরগির ভারতীয় ভিসায় নতুন নিয়ম, সব আবেদনকারীর জন্য অঙ্গীকারনামা বাধ্যতামূলক যুক্তরাষ্ট্রের পোশাক বাজারে চীন-ভারতের বড় পতন, চাপে বাংলাদেশ টানা তিন দফা বৃদ্ধির পর কমল স্বর্ণের দাম কাচের প্যানেলভর্তি বাক্সের নিচে চাপা পড়ে মরিশাসে ৩ বাংলাদেশির মৃত্যু
বাংলাদেশ

বঙ্গভবন ঘুরে দেখার সুযোগ পাবেন স্কুল-কলেজের শিক্ষার্থীরা

প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, ১১: ১২
বঙ্গভবন ঘুরে দেখার সুযোগ পাবেন স্কুল-কলেজের শিক্ষার্থীরা
সংগৃহীত

দেশের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা বঙ্গভবন ঘুরে দেখার সুযোগ পেতে যাচ্ছে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা। তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য বঙ্গভবন পরিদর্শনের ব্যবস্থা করেছে রাষ্ট্রপতির কার্যালয়। এ লক্ষ্যে ‘শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বঙ্গভবন ভ্রমণ সংক্রান্ত নীতিমালা, ২০২৬’ প্রণয়ন করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) রাষ্ট্রপতির কার্যালয়ের এ উদ্যোগের বিষয়ে দেশের মাদ্রাসাগুলোকে অবহিত করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামানের সই করা নির্দেশনায় মাদ্রাসার অধ্যক্ষ ও সুপারদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। একই সঙ্গে পরিদর্শনের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন

২০২৭ সালে কবে শুরু হতে পারে পবিত্র রমজান? ১৬ মিনিট আগে ২০২৭ সালে কবে শুরু হতে পারে পবিত্র রমজান?

নীতিমালা অনুযায়ী, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৩০ থেকে ৪০ জন শিক্ষার্থী বঙ্গভবন পরিদর্শনে যেতে পারবে। তাঁদের সঙ্গে থাকতে পারবেন তিন থেকে চারজন শিক্ষক প্রতিনিধি। পরিদর্শনে অংশ নেওয়া শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের নির্ধারিত পোশাক বা ইউনিফর্ম পরতে হবে।

শিক্ষার্থীদের জন্য বঙ্গভবন পরিদর্শনের সময় নির্ধারণ করা হয়েছে এক ঘণ্টা ৩০ মিনিট। সকাল ১০টায় প্রবেশের পর নির্ধারিত সূচি অনুযায়ী তারা বঙ্গভবনের ইতিহাস ও কার্যক্রম নিয়ে ভিডিও প্রদর্শনী দেখবে।

আরও পড়ুন

কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান ১৯ মিনিট আগে কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান

এ ছাড়া শিক্ষার্থীরা তোশাখানা জাদুঘর, মূল ভবনের সামনের অংশ, এয়ার রেইড সেল্টার এবং হরিণ পার্ক ঘুরে দেখার সুযোগ পাবে।

রাষ্ট্রপতির কার্যালয়ের এ উদ্যোগের ফলে শিক্ষার্থীরা বঙ্গভবনের ইতিহাস ও ঐতিহ্যের পাশাপাশি রাষ্ট্রের সাংবিধানিক কাঠামোয় প্রতিষ্ঠানটির ভূমিকা ও কার্যক্রম সম্পর্কে সরাসরি জানার সুযোগ পাবে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন