ছবি ভিডিও মতামত
সর্বশেষ
বন্ধ শিল্পকারখানা চালু ও আইনশৃঙ্খলা উন্নয়নের আশ্বাস প্রধানমন্ত্রীর শীতে কাঁচা হলুদ খাওয়ার ৫ সম্ভাব্য উপকারিতা, জেনে নিন নিয়ম বায়ার্নের সঙ্গে নতুন চুক্তি, ইউরোপের সর্বোচ্চ বেতন এখন কেইনের ৭ নভেম্বর উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ আয়োজনের নির্দেশ জন্মদিনে আথিয়া শেঠিকে ভালোবাসায় ভরালেন স্বামী কেএল রাহুল ব্রাউন ব্রেড কি সত্যিই স্বাস্থ্যকর? কেনার আগে যা দেখবেন আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা রোনালদোর জুলাই আন্দোলনে মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: ইকবাল সোবহান চৌধুরী কারাগারে ২০২৭ সালে ভারতে চিকিৎসা ব্যয় বাড়তে পারে ১০.১ শতাংশ, মূল্যস্ফীতির দ্বিগুণেরও বেশি ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জবাব দেবে জনগণ: প্রধানমন্ত্রী
বাংলাদেশ

বন্ধ শিল্পকারখানা চালু ও আইনশৃঙ্খলা উন্নয়নের আশ্বাস প্রধানমন্ত্রীর

প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, ২০: ৪৪
বন্ধ শিল্পকারখানা চালু ও আইনশৃঙ্খলা উন্নয়নের আশ্বাস প্রধানমন্ত্রীর
সংগৃহীত

একসময় দেশের শিল্প ও বাণিজ্যের অন্যতম প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত খুলনার হারানো গৌরব ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ জন্য বন্ধ শিল্পকারখানা দ্রুত চালু, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার বিদ্যমান সংকট সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে খুলনা মহানগরীর ডাকবাংলা মোড়ে আকস্মিক এক পথসভায় বক্তব্য দিতে গিয়ে এসব আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন

ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জবাব দেবে জনগণ: প্রধানমন্ত্রী ৩ ঘণ্টা আগে ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জবাব দেবে জনগণ: প্রধানমন্ত্রী

সফরসূচিতে না থাকলেও স্থানীয় বিএনপি নেতাদের অনুরোধে পথসভায় যোগ দেন তিনি। বিকেল সাড়ে ৩টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী ‘সবার আগে বাংলাদেশ’ বাসটি ডাকবাংলা মোড় অতিক্রম করার সময় খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন মঞ্চ থেকে তাঁকে বক্তব্য দেওয়ার আহ্বান জানান।

এ সময় সেখানে আগে থেকেই প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার অপেক্ষায় ছিলেন বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ।

তুহিনের আহ্বানে সাড়া দিয়ে বাস থেকে নেমে আসেন প্রধানমন্ত্রী। পরে খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সামনে নির্মিত মঞ্চে গিয়ে বক্তব্য দেন তিনি। এ সময় প্রটোকল উপেক্ষা করে বাস থেকে নেমে সরাসরি জনতার দিকে এগিয়ে যান তারেক রহমান। উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে হাত বাড়িয়ে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

আরও পড়ুন

হলুদ শাড়ি-ক্যাপে প্রধানমন্ত্রীকে বরণে খুলনার রাজপথে নারী নেত্রীরা ৪ ঘণ্টা আগে হলুদ শাড়ি-ক্যাপে প্রধানমন্ত্রীকে বরণে খুলনার রাজপথে নারী নেত্রীরা

পথসভায় প্রধানমন্ত্রী খুলনার শিল্পাঞ্চলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার ওপর গুরুত্ব দেন। বন্ধ শিল্পকারখানা দ্রুত চালু করে এ অঞ্চলে নতুন করে শিল্পায়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরির আশ্বাস দেন তিনি। একই সঙ্গে খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার বিদ্যমান সমস্যাগুলো সমাধানে উদ্যোগ নেওয়ার কথাও জানান।


বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন