https://newsbdc.com/sports/mw3h3l3km6
বায়ার্নের সঙ্গে নতুন চুক্তি, ইউরোপের সর্বোচ্চ বেতন এখন কেইনের
বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার পর থেকেই গোলের পর গোল করে যাচ্ছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন চুক্তি করেছে জার্মান ক্লাবটি।
নতুন চুক্তি অনুযায়ী, ২০২৯ সালের ৩০ জুন পর্যন্ত বায়ার্ন মিউনিখে থাকবেন ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকার। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে চুক্তি নবায়নের বিষয়টি নিশ্চিত করেছে ক্লাবটি।
আরও পড়ুন
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা রোনালদোর ১ ঘণ্টা আগে
নতুন চুক্তির আর্থিক অঙ্ক প্রকাশ করেনি বায়ার্ন। তবে সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বোনাস বাদে বছরে ৩ কোটি ১০ লাখ ইউরোর বেশি বেতন পাবেন কেইন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪৩৪ কোটি ৩৪ লাখ টাকা। এই পারিশ্রমিক তাঁকে ইউরোপের সর্বোচ্চ বেতন পাওয়া ফুটবলারদের শীর্ষে নিয়ে যাচ্ছে।
এর আগে বায়ার্নে বছরে প্রায় ২ কোটি ৫০ লাখ ইউরো বেতন পেতেন কেইন। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩৫০ কোটি ৩৮ লাখ টাকা।
২০২৩ সালে টটেনহাম হটস্পার ছেড়ে বায়ার্নে যোগ দেন কেইন। জার্মান ক্লাবটিতে এসে ব্যক্তিগত পারফরম্যান্সের পাশাপাশি দলীয় সাফল্যও পেয়েছেন তিনি।
আরও পড়ুন
সাফে এবার না হলে আর কবে, শিরোপার অপেক্ষায় বাংলাদেশ ৭ ঘণ্টা আগে
নতুন চুক্তি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে কেইন বলেন, ‘বায়ার্ন ঘরের মতোই। ক্লাব, সমর্থক ও মিউনিখ শহরকে ভালোবাসি। আমার পরিবারও এখানে খুব খুশি। ক্লাবের হয়ে আরও অনেক শিরোপা জিততে চাই।’
বায়ার্নের হয়ে এখন পর্যন্ত ১৬১ ম্যাচে ১৫৬ গোল করেছেন কেইন। জিতেছেন দুটি বুন্দেসলিগা, একটি জার্মান কাপ ও দুটি সুপার কাপ। ব্যক্তিগত সাফল্যেও সময়টা ভালো কাটছে তাঁর। গত সপ্তাহেই ইংল্যান্ডের পঞ্চম ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জিতেছেন তিনি।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।