ছবি ভিডিও মতামত
সর্বশেষ
বায়ার্নের সঙ্গে নতুন চুক্তি, ইউরোপের সর্বোচ্চ বেতন এখন কেইনের ৭ নভেম্বর উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ আয়োজনের নির্দেশ জন্মদিনে আথিয়া শেঠিকে ভালোবাসায় ভরালেন স্বামী কেএল রাহুল ব্রাউন ব্রেড কি সত্যিই স্বাস্থ্যকর? কেনার আগে যা দেখবেন আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা রোনালদোর জুলাই আন্দোলনে মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: ইকবাল সোবহান চৌধুরী কারাগারে ২০২৭ সালে ভারতে চিকিৎসা ব্যয় বাড়তে পারে ১০.১ শতাংশ, মূল্যস্ফীতির দ্বিগুণেরও বেশি ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জবাব দেবে জনগণ: প্রধানমন্ত্রী ডিসেম্বরে নতুন পে স্কেলে বেতন পেতে পারেন এমপিও শিক্ষকরা হলুদ শাড়ি-ক্যাপে প্রধানমন্ত্রীকে বরণে খুলনার রাজপথে নারী নেত্রীরা
বিনোদন

জন্মদিনে আথিয়া শেঠিকে ভালোবাসায় ভরালেন স্বামী কেএল রাহুল

প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, ১৭: ৩২
জন্মদিনে আথিয়া শেঠিকে ভালোবাসায় ভরালেন স্বামী কেএল রাহুল
সংগৃহীত

বলিউড অভিনেত্রী আথিয়া শেঠির ৩৪তম জন্মদিন আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর)। বিশেষ এই দিনে স্ত্রীকে ভালোবাসায় ভরা শুভেচ্ছা জানিয়েছেন তার স্বামী ও ভারতীয় ক্রিকেটার কেএল রাহুল।

ইনস্টাগ্রামে আথিয়ার কয়েকটি একক ছবির পাশাপাশি নিজেদের একটি সুন্দর মুহূর্তের ছবি শেয়ার করেন রাহুল। ছবির সঙ্গে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন, প্রিয়তমা। তুমি আমার হৃদয়কে ভালোবাসায় এবং আমার জীবনকে অর্থবহ করে তোলো। তুমি আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। ভালোবাসি।’

আরও পড়ুন

রাত ১০টার পর স্বামীর সঙ্গেও কথা বলতে চান না কারিনা, জানালেন সাইফ ৪ ঘণ্টা আগে রাত ১০টার পর স্বামীর সঙ্গেও কথা বলতে চান না কারিনা, জানালেন সাইফ

২০১৯ সালের জানুয়ারিতে এক বন্ধুর মাধ্যমে আথিয়া ও কেএল রাহুলের পরিচয় হয়। বন্ধুত্ব থেকে ধীরে ধীরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাদের মধ্যে। দীর্ঘদিন প্রেমের পর ২০২৩ সালে আথিয়ার বাবা অভিনেতা সুনীল শেঠির খান্ডালার ফার্মহাউসে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন এই তারকা জুটি।

গত বছর তাদের সংসারে আসে কন্যাসন্তান। মেয়ের নাম রাখা হয়েছে এভারা বিপুল রাহুল।

‘হিরো’ ও ‘মুবারাকান’-এর মতো সিনেমায় অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান আথিয়া। তাকে সর্বশেষ দেখা গেছে দেবামিত্র বিসওয়াল পরিচালিত ‘মতিচুর চাকনাচুর’ সিনেমায়। এতে তার বিপরীতে অভিনয় করেন নওয়াজউদ্দিন সিদ্দিকী।

আরও পড়ুন

রিকশার প্যাডেলে জীবিকা, কণ্ঠে কুমার শানু—‘বাংলার কুমার শানু’ মিঠুন ৪ ঘণ্টা আগে রিকশার প্যাডেলে জীবিকা, কণ্ঠে কুমার শানু—‘বাংলার কুমার শানু’ মিঠুন


বিনোদন থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Cinema নিয়ে আরও পড়ুন