ছবি ভিডিও মতামত
সর্বশেষ
বায়ার্নের সঙ্গে নতুন চুক্তি, ইউরোপের সর্বোচ্চ বেতন এখন কেইনের ৭ নভেম্বর উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ আয়োজনের নির্দেশ জন্মদিনে আথিয়া শেঠিকে ভালোবাসায় ভরালেন স্বামী কেএল রাহুল ব্রাউন ব্রেড কি সত্যিই স্বাস্থ্যকর? কেনার আগে যা দেখবেন আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা রোনালদোর জুলাই আন্দোলনে মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: ইকবাল সোবহান চৌধুরী কারাগারে ২০২৭ সালে ভারতে চিকিৎসা ব্যয় বাড়তে পারে ১০.১ শতাংশ, মূল্যস্ফীতির দ্বিগুণেরও বেশি ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জবাব দেবে জনগণ: প্রধানমন্ত্রী ডিসেম্বরে নতুন পে স্কেলে বেতন পেতে পারেন এমপিও শিক্ষকরা হলুদ শাড়ি-ক্যাপে প্রধানমন্ত্রীকে বরণে খুলনার রাজপথে নারী নেত্রীরা
জীবনযাপন

ব্রাউন ব্রেড কি সত্যিই স্বাস্থ্যকর? কেনার আগে যা দেখবেন

প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, ১৭: ৩২
ব্রাউন ব্রেড কি সত্যিই স্বাস্থ্যকর? কেনার আগে যা দেখবেন
সংগৃহীত

সাদা ময়দার পাউরুটি শরীরের জন্য খুব একটা উপকারী নয়—এমন ধারণা অনেকের মধ্যেই রয়েছে। তাই স্বাস্থ্যসচেতন ব্যক্তিদের অনেকে সাদা পাউরুটির পরিবর্তে ব্রাউন ব্রেড বা মাল্টিগ্রেন ব্রেড বেছে নিচ্ছেন। তবে বাজারে পাওয়া সব ব্রাউন ব্রেডই যে খাঁটি গমের তৈরি, তা নয়।

খাঁটি হোল হুইট ব্রেডে ফাইবার, ভিটামিন ও খনিজ উপাদান থাকে। এসব উপাদান হজমে সহায়তা করে, দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে ভূমিকা রাখতে পারে।

আরও পড়ুন

বায়ুদূষণে বাড়তে পারে স্মৃতিভ্রমের ঝুঁকি, বেশি বিপদে কারা? ৪ ঘণ্টা আগে বায়ুদূষণে বাড়তে পারে স্মৃতিভ্রমের ঝুঁকি, বেশি বিপদে কারা?

অন্যদিকে, সাদা পাউরুটি সাধারণত পরিশোধিত ময়দা দিয়ে তৈরি হয়। এতে ফাইবারের পরিমাণ কম থাকায় এটি খেলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়তে পারে। তবে পরিমিত পরিমাণে এবং সুষম খাদ্যের অংশ হিসেবে খেলে সাদা পাউরুটি খেলেই মারাত্মক ক্ষতি হবে—এমন নয়।

সমস্যা হলো, বাজারে বিক্রি হওয়া অনেক ব্রাউন ব্রেডই খাঁটি গমের আটা দিয়ে তৈরি নয়। কিছু উৎপাদক সাদা ময়দার পাউরুটিতে ক্যারামেল বা কৃত্রিম রং মিশিয়ে বাদামি রং তৈরি করেন। এসব পাউরুটিতে ফাইবার কম থাকার পাশাপাশি অতিরিক্ত চিনি ও লবণও থাকতে পারে।

আরও পড়ুন

পার্কে বসে বিনা মূল্যে কাজের সুযোগ দিচ্ছে দুবাই, চালু ‘ওয়ার্ক ফ্রম পার্ক’ ৪ ঘণ্টা আগে পার্কে বসে বিনা মূল্যে কাজের সুযোগ দিচ্ছে দুবাই, চালু ‘ওয়ার্ক ফ্রম পার্ক’

তাই শুধু প্যাকেটের গায়ে ‘ব্রাউন’ বা ‘মাল্টিগ্রেন’ লেখা দেখেই পাউরুটি কেনা উচিত নয়। কেনার আগে উপাদানের তালিকা ভালোভাবে দেখে নিতে হবে। তালিকার প্রথমে পুরো গমের আটা বা হোল হুইট ফ্লাওয়ার রয়েছে কি না, তা যাচাই করা জরুরি।

পাশাপাশি প্যাকেটে ফাইবার, চিনি, লবণ বা সোডিয়াম এবং ফ্যাটের পরিমাণও দেখে নেওয়া উচিত। তুলনামূলক বেশি ফাইবার ও কম চিনি-লবণযুক্ত পাউরুটি বেছে নেওয়া ভালো।

আরও পড়ুন

শরীরে ফাইবারের ঘাটতি হলে যে ৫ লক্ষণ দেখা দিতে পারে ৪ নভেম্বর ২০২৬ শরীরে ফাইবারের ঘাটতি হলে যে ৫ লক্ষণ দেখা দিতে পারে

ডায়াবেটিস বা বিপাকীয় সমস্যা থাকলে উচ্চ ফাইবারযুক্ত হোল হুইট ব্রেড বেছে নেওয়া যেতে পারে। তবে খাওয়ার পরিমাণের দিকেও নজর রাখতে হবে। আর যাদের সিলিয়াক রোগ বা চিকিৎসকের নির্ণয় করা গ্লুটেন-সংক্রান্ত সমস্যা রয়েছে, তাদের গমের তৈরি পাউরুটির পরিবর্তে উপযুক্ত গ্লুটেনমুক্ত বিকল্প বেছে নেওয়া উচিত।


জীবনযাপন থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Health নিয়ে আরও পড়ুন