ছবি ভিডিও মতামত
সর্বশেষ
বায়ার্নের সঙ্গে নতুন চুক্তি, ইউরোপের সর্বোচ্চ বেতন এখন কেইনের ৭ নভেম্বর উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ আয়োজনের নির্দেশ জন্মদিনে আথিয়া শেঠিকে ভালোবাসায় ভরালেন স্বামী কেএল রাহুল ব্রাউন ব্রেড কি সত্যিই স্বাস্থ্যকর? কেনার আগে যা দেখবেন আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা রোনালদোর জুলাই আন্দোলনে মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: ইকবাল সোবহান চৌধুরী কারাগারে ২০২৭ সালে ভারতে চিকিৎসা ব্যয় বাড়তে পারে ১০.১ শতাংশ, মূল্যস্ফীতির দ্বিগুণেরও বেশি ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জবাব দেবে জনগণ: প্রধানমন্ত্রী ডিসেম্বরে নতুন পে স্কেলে বেতন পেতে পারেন এমপিও শিক্ষকরা হলুদ শাড়ি-ক্যাপে প্রধানমন্ত্রীকে বরণে খুলনার রাজপথে নারী নেত্রীরা
শিক্ষা

৭ নভেম্বর উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ আয়োজনের নির্দেশ

প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, ১৭: ৫২
৭ নভেম্বর উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ আয়োজনের নির্দেশ
সংগৃহীত

আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মঙ্গলবার (৩ নভেম্বর) এ বিষয়ে একটি চিঠি জারি করে মাউশি। চিঠিতে বলা হয়েছে, দিবসটি উদযাপন উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সরকার নির্ধারিত কর্মসূচি যথাযথভাবে পালন করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশেষ আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করতে হবে।

আরও পড়ুন

ডিসেম্বরে নতুন পে স্কেলে বেতন পেতে পারেন এমপিও শিক্ষকরা ২ ঘণ্টা আগে ডিসেম্বরে নতুন পে স্কেলে বেতন পেতে পারেন এমপিও শিক্ষকরা

এর আগে, গত ১ নভেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোতেও জাতীয় পতাকা উত্তোলন করা হবে বলে জানানো হয়।

এ বিষয়ে পৃথক চিঠিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা দেওয়া হয়েছে।

শিক্ষা থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Education নিয়ে আরও পড়ুন