ছবি ভিডিও মতামত
সর্বশেষ
বাংলাদেশ

মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ, আবেদন শুরু আজ

প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, ১১: ৫৪
মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ, আবেদন শুরু আজ
সংগৃহীত

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে।

বোয়েসেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, মালয়েশিয়ার ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন বিএইচডি’ কোম্পানিতে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে এসব কর্মী নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত কর্মীদের মাসিক মূল বেতন হবে ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত।

আরও পড়ুন

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের সভা ৯ নভেম্বর ১৫ মিনিট আগে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের সভা ৯ নভেম্বর

আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে। চাকরির মেয়াদ তিন বছর। সপ্তাহে ছয় দিন দৈনিক আট ঘণ্টা করে কাজ করতে হবে। পাশাপাশি ওভারটাইম, আবাসন, প্রাথমিক চিকিৎসা ও যাতায়াত সুবিধা দেবে নিয়োগকারী প্রতিষ্ঠান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৬ নভেম্বর সকাল ১০টা থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত বোয়েসেলের নির্ধারিত অনলাইন লিংকে আবেদন করা যাবে।

আবেদন করতে এখানে ক্লিক করুন।

আরও পড়ুন

অর্থের বিবেচনায় নয়, দায়িত্ববোধ নিয়ে আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ২১ মিনিট আগে অর্থের বিবেচনায় নয়, দায়িত্ববোধ নিয়ে আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী

প্রাথমিকভাবে সফটওয়্যারভিত্তিক লটারির মাধ্যমে ৩০০ জন প্রার্থী বাছাই করা হবে। এরপর কারিগরি ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে ১১২ জনকে নির্বাচন করবে নিয়োগকারী প্রতিষ্ঠান।

বোয়েসেল জানিয়েছে, নিয়োগের কোনো পর্যায়েই প্রার্থীকে কোনো অর্থ ব্যয় করতে হবে না। তাই সংশ্লিষ্ট সবাইকে সব ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন