https://newsbdc.com/national/mw4kgwc5gy
অর্থের বিবেচনায় নয়, দায়িত্ববোধ নিয়ে আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী
মক্কেলের আর্থিক সামর্থ্য বিবেচনায় না নিয়ে আইনজীবী হিসেবে দায়িত্বশীলতার সঙ্গে আদালতে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তাঁর মতে, একজন ভালো আইনজীবী হতে হলে সততা, পরিশ্রম ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মানসিকতা থাকতে হবে।
শুক্রবার (৬ নভেম্বর) সকালে রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে ১৭তম হেনরি ডুনান্ট মেমোরিয়াল মুট কোর্ট প্রতিযোগিতা, ন্যাশনাল রাউন্ড বাংলাদেশ ২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
আরও পড়ুন
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের সভা ৯ নভেম্বর ১৬ মিনিট আগে
আইনমন্ত্রী বলেন, ‘ওকালতিতে শর্টকাটে টাকা ইনকামের পথ খুঁজলে ভালো আইনজীবী হওয়া যায় না। ভালো আইনজীবী হতে হলে পরিশ্রমী ও সৎ হতে হবে।’
তিনি আরও বলেন, ‘আদালতে দাঁড়ালে কেবল মক্কেলের ফি বা অর্থের কথা বিবেচনা করলে চলবে না, বরং প্রকৃত আইনজীবী হিসেবে ন্যায়বিচার নিশ্চিতের মানসিকতা নিয়ে দাঁড়াতে হবে।’
আরও পড়ুন
মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ, আবেদন শুরু আজ ২৮ মিনিট আগে
পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক হওয়ার পরামর্শ দিয়ে আসাদুজ্জামান বলেন, মক্কেলের কাছ থেকে অর্থ পাওয়ার বিষয়টিই সব সময় মুখ্য হতে পারে না। প্রয়োজনে সুবিধাবঞ্চিত মানুষের পক্ষে বিনা মূল্যে মামলা পরিচালনা করতে হবে এবং লিগ্যাল এইডের মাধ্যমে আইনি সেবা দিতে হবে।
তরুণ প্রজন্মের প্রশংসা করে আইনমন্ত্রী বলেন, ‘আগামীর জেনারেশন বা জেনজিরা সঠিক পথ দেখিয়ে দেশ ও সমাজকে এগিয়ে নিয়ে যাবে। তাদের গড়া সেই পথ হবে মসৃণ ও প্রগতিশীল।’
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।