https://newsbdc.com/sports-cricket/mw4kap79h2
হাসানের পাঁচ উইকেট, লাঞ্চে ৩২২ রানে ওয়েস্ট ইন্ডিজ
সিলেট টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে বল হাতে দারুণ লড়াই করেছে বাংলাদেশ। পেসার হাসান মাহমুদের পাঁচ উইকেটের সুবাদে স্বস্তি ফিরেছে স্বাগতিক শিবিরে। চার উইকেট হারিয়ে এই সেশনে ৮৭ রান যোগ করেছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ।
লাঞ্চের বিরতিতে প্রথম ইনিংসে ৮ উইকেট হারিয়ে ৩২২ রান সংগ্রহ করেছে ক্যারিবীয়রা। হাসান মাহমুদ একাই নিয়েছেন ৫ উইকেট। এ ছাড়া মেহেদী হাসান মিরাজের শিকার একটি।
আরও পড়ুন
বায়ার্নের সঙ্গে নতুন চুক্তি, ইউরোপের সর্বোচ্চ বেতন এখন কেইনের ১৭ ঘণ্টা আগে
সকালের সেশনে দুই বলে দুই উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন হাসান। আগের দিন সেঞ্চুরিয়ান আমির জাঙ্গুর ক্যাচ ছেড়ে জীবন দিয়েছিলেন তিনি। আজ জাঙ্গুকে বোল্ড করে সেই সুযোগের প্রায়শ্চিত্ত করেন এই পেসার।
২১২ বলে ১৩ চার ও ২ ছক্কায় ১৩৩ রান করে ফেরেন জাঙ্গু। পরের বলেই ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোস্টন চেজকে সাজঘরে পাঠান হাসান। উইকেটের পেছনে ক্যাচ দিয়ে গোল্ডেন ডাকের শিকার হন চেজ।
আরও পড়ুন
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা রোনালদোর ১৯ ঘণ্টা আগে
এরপর হ্যাটট্রিকের বলে জশুয়া বিশপকেও ফিরিয়ে দেওয়ার সুযোগ তৈরি করেছিলেন হাসান। আম্পায়ার প্রথমে এলবিডব্লিউর সিদ্ধান্ত দিলেও রিভিউ নিয়ে বেঁচে যান বিশপ। রিপ্লেতে দেখা যায়, বল তাঁর ব্যাটে লেগেছিল।
সেশনের শেষ বলে শামার জোসেফকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেছিলেন মিরাজ। তবে রিভিউ নিয়ে সিদ্ধান্ত বদলে বেঁচে যান এই ক্যারিবীয় ব্যাটার। লাঞ্চের বিরতিতে জোমেল ওয়ারিক্যানের সঙ্গে উইকেটে ছিলেন জোসেফ।
খেলা থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।