ছবি ভিডিও মতামত
সর্বশেষ
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫৬ জন বসিলায় ৪০ ফিট খাল পরিষ্কার, অভিযানে অংশ নিলেন ৬০০ স্বেচ্ছাসেবক চীনে মুক্তি পেল প্রথম পূর্ণদৈর্ঘ্য এআই চলচ্চিত্র, বক্স অফিসে অনিশ্চয়তা সাকের হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ, চিকিৎসক সাময়িক বরখাস্ত ফরিদপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ফেরত ৩৫ বাংলাদেশি দেশে হাম ও উপসর্গে মৃত্যু ১,২১৪, হাসপাতালে নতুন ১,১৩৫ রোগী রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নেতৃত্বে বেসরকারি ব্যাংকার, ক্ষোভ কর্মকর্তাদের কুতুবদিয়ায় জেলে পাড়ায় অগ্নিকাণ্ড, পুড়েছে ৩৩ বসতঘর আটোয়ারীতে চারটি লাউ এক টাকা, বাম্পার ফলনেও লোকসানে কৃষক
বাংলাদেশ

ইমনের নামে ভাড়া দাবি, হাজারীবাগে কুরিয়ার অফিসে ভাঙচুর-লুটপাট

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১৭: ৪৫
ইমনের নামে ভাড়া দাবি, হাজারীবাগে কুরিয়ার অফিসে ভাঙচুর-লুটপাট
সংগৃহীত

রাজধানীর হাজারীবাগে এ জে আর কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। হামলাকারীরা কয়েক লাখ টাকার পণ্য, একাধিক ল্যাপটপ এবং সিসি ক্যামেরা ও ফুটেজ সংরক্ষণের যন্ত্র নিয়ে গেছে বলে জানা গেছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিকদার মেডিকেল কলেজ-সংলগ্ন কার্যালয়ে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫৬ জন ১২ ঘণ্টা আগে নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫৬ জন

পুলিশের ভাষ্য অনুযায়ী, সন্ধ্যায় একদল লোক কার্যালয়ের সামনে জড়ো হয়। পরে তাদের কয়েকজন দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে নিরাপত্তাকর্মীদের হুমকি দেয়। এরপর গুদামে ঢুকে সিসি ক্যামেরা ও ফুটেজ সংরক্ষণের যন্ত্র খুলে নেওয়ার পাশাপাশি আসবাব ভাঙচুর করে এবং কয়েকটি ল্যাপটপ ও পণ্য নিয়ে যায়।

পুলিশ জানায়, এ জে আর কুরিয়ার সার্ভিস শিকদার গ্রুপের কাছ থেকে চুক্তির মাধ্যমে জমি ভাড়া নিয়ে সেখানে প্রধান গুদাম ও কার্যালয় স্থাপন করেছে। প্রতিষ্ঠানটি এত দিন চুক্তি অনুযায়ী শিকদার গ্রুপকে ভাড়া দিয়ে আসছিল।

আরও পড়ুন

বসিলায় ৪০ ফিট খাল পরিষ্কার, অভিযানে অংশ নিলেন ৬০০ স্বেচ্ছাসেবক ১২ ঘণ্টা আগে বসিলায় ৪০ ফিট খাল পরিষ্কার, অভিযানে অংশ নিলেন ৬০০ স্বেচ্ছাসেবক

অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা দাবি করে, শিকদার গ্রুপের মালিকের সঙ্গে তাদের কথা হয়েছে এবং এখন থেকে জমির ভাড়া শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনকে দিতে হবে। অন্যথায় সেখানে ব্যবসা করতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, শীর্ষ সন্ত্রাসী ইমনের নাম ব্যবহার করে একদল ব্যক্তি কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে ভাঙচুর ও হুমকি দিয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Dhaka নিয়ে আরও পড়ুন