https://newsbdc.com/national-district/mvjgku9lo3
‘আমি বাদাম বিক্রেতা, আলহামদুলিল্লাহ প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলাইছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হাত মিলিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন খুলনার দাকোপের ভ্রাম্যমাণ বাদাম বিক্রেতা রাজু গাজী। দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হওয়ায় আবেগাপ্লুত রাজু বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমি কার সঙ্গে কথা কলাম, আমার জীবন সার্থক। বাদাম বেচি, প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলাইছি, আর কী লাগে?’
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর নিজের অনুভূতি এভাবেই প্রকাশ করেন তিনি।
আরও পড়ুন
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫৬ জন ১০ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনের খবর পেয়ে তাঁর সঙ্গে হাত মেলানোর আশায় নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে যান রাজু। প্রধানমন্ত্রী সেখানে পৌঁছে পায়ে হেঁটে নলিয়ান কোস্টগার্ডের পন্টুনের দিকে যাওয়ার সময় সড়কের দুপাশে দাঁড়িয়ে থাকা বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষকে হাত নেড়ে শুভেচ্ছা জানান।
এ সময় অনেকের সঙ্গে হাত মেলান প্রধানমন্ত্রী। কারও মাথায় হাত বুলিয়েও দেন তিনি। তাঁদের মধ্যে ছিলেন স্থানীয় বাদাম বিক্রেতা রাজু গাজী।
প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর রাজু বলেন, ‘অসংখ্য ধন্যবাদ স্যার। আমার খুব ভালো লাগছে।’
আরও পড়ুন
বসিলায় ৪০ ফিট খাল পরিষ্কার, অভিযানে অংশ নিলেন ৬০০ স্বেচ্ছাসেবক ১০ ঘণ্টা আগে
প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০টা ২৮ মিনিটে হেলিকপ্টারে নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করেন প্রধানমন্ত্রী। সকাল ১০টা ৪৮ মিনিটে সেখানকার পন্টুন থেকে নৌপথে মোংলার উদ্দেশে রওনা হন তিনি।
দুপুর ১২টা ৫৫ মিনিটে মোংলায় বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা মোংলা’র জেটিতে পৌঁছান প্রধানমন্ত্রী। বিকেলে তিনি মোংলা বন্দরের জেটি পরিদর্শন করেন এবং প্রস্তাবিত বেজা অর্থনৈতিক অঞ্চল এলাকা ঘুরে দেখেন। দিনব্যাপী কর্মসূচি শেষে বিকেলে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।