https://newsbdc.com/national/mv6jeagrkg
ঢাকা-কুমিল্লা ৮১ কিলোমিটার এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত
ঢাকা ও শ্যামপুর থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। প্রস্তাবিত রেলপথটি নির্মিত হলে ঢাকা থেকে চট্টগ্রামে যাতায়াতের দূরত্ব ও সময় কমবে বলে আশা করা হচ্ছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
আরও পড়ুন
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫৬ জন ১০ ঘণ্টা আগে
জাহেদ উর রহমান বলেন, ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত প্রস্তাবিত ৮১ কিলোমিটার রেলপথের পুরোটাই উড়ালপথ হিসেবে নির্মাণ করা হবে। এ বিষয়ে সর্বোচ্চ পর্যায়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি জানান, নতুন এই কর্ডলাইন নির্মিত হলে ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার কমবে। পাশাপাশি ঢাকা থেকে চট্টগ্রামে যাতায়াতের সময় দেড় থেকে দুই ঘণ্টা পর্যন্ত কমে আসতে পারে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন
বসিলায় ৪০ ফিট খাল পরিষ্কার, অভিযানে অংশ নিলেন ৬০০ স্বেচ্ছাসেবক ১০ ঘণ্টা আগে
তথ্য উপদেষ্টা আরও বলেন, পুরো রেলপথ উড়ালপথে নির্মাণ করা হলে প্রায় ৩২২ একর জমি সাশ্রয় হবে। প্রকল্পটির প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ৮৩ হাজার ৯০১ কোটি টাকা।
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, জমি অধিগ্রহণের পর প্রকল্পটি বাস্তবায়নে চার বছর সময় লাগতে পারে বলে জানান তিনি।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।