https://newsbdc.com/national/mv81gs0xoi
ধর্মঘট প্রত্যাহার করলেন এলপিজি ব্যবসায়ীরা
এলপিজি ব্যবসায়ীদের ঘোষিত দুই দিনের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। এলপিজি বিক্রিতে কমিশন বাড়ানোর দাবিতে আগামী ২৯ অক্টোবর গণশুনানির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ কর্মসূচি প্রত্যাহার করেন ব্যবসায়ীরা।
বুধবার (১৪ অক্টোবর) বিকেলে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন তাঁরা।
আরও পড়ুন
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫৬ জন ১০ ঘণ্টা আগে
এলপিজি গ্যাস ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. সেলিম খান বিষয়টি নিশ্চিত করে জানান, গত দুই দিনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যানের সঙ্গে তাঁদের কয়েক দফা বৈঠক হয়েছে। সর্বশেষ বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে অনুষ্ঠিত বৈঠকে বিইআরসি চেয়ারম্যান আগামী ২৯ অক্টোবর সকাল ১০টায় গণশুনানির মাধ্যমে তাঁদের দাবিগুলো পর্যায়ক্রমে পূরণের আশ্বাস দেন।
এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সেলিম খান।
এর আগে গত ১২ অক্টোবর এলপিজি ব্যবসায়ীরা ১৫ ও ১৬ অক্টোবর সারা দেশে সব এলপিজি দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছিলেন। বিক্রিতে কমিশন বাড়ানোসহ বিভিন্ন দাবিতে তাঁরা এ কর্মসূচি ঘোষণা করেন।
আরও পড়ুন
বসিলায় ৪০ ফিট খাল পরিষ্কার, অভিযানে অংশ নিলেন ৬০০ স্বেচ্ছাসেবক ১০ ঘণ্টা আগে
এর আগে বুধবার সকালে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এলপিজি অপারেটরদের সঙ্গে বৈঠক করেন সরকারের সংশ্লিষ্ট প্রতিনিধিরা।
বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানান। একই সঙ্গে কর্মসূচি প্রত্যাহার না করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন জ্বালানিমন্ত্রী।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।