ছবি ভিডিও মতামত
সর্বশেষ
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫৬ জন বসিলায় ৪০ ফিট খাল পরিষ্কার, অভিযানে অংশ নিলেন ৬০০ স্বেচ্ছাসেবক চীনে মুক্তি পেল প্রথম পূর্ণদৈর্ঘ্য এআই চলচ্চিত্র, বক্স অফিসে অনিশ্চয়তা সাকের হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ, চিকিৎসক সাময়িক বরখাস্ত ফরিদপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ফেরত ৩৫ বাংলাদেশি দেশে হাম ও উপসর্গে মৃত্যু ১,২১৪, হাসপাতালে নতুন ১,১৩৫ রোগী রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নেতৃত্বে বেসরকারি ব্যাংকার, ক্ষোভ কর্মকর্তাদের কুতুবদিয়ায় জেলে পাড়ায় অগ্নিকাণ্ড, পুড়েছে ৩৩ বসতঘর আটোয়ারীতে চারটি লাউ এক টাকা, বাম্পার ফলনেও লোকসানে কৃষক
বাংলাদেশ

রাজধানীর ছয় রুটে একক কোম্পানির বাস চালানোর সিদ্ধান্ত

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১১: ১১
রাজধানীর ছয় রুটে একক কোম্পানির বাস চালানোর সিদ্ধান্ত
সংগৃহীত

আগামী এক সপ্তাহের মধ্যেই রাজধানীর সংশোধিত ছয়টি রুটে একটি করে কোম্পানির অধীনে বাস পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে আগামী ২৫ অক্টোবরের মধ্যে অন্তত দুটি রুটে এ ব্যবস্থা চালু করতে জোর প্রচেষ্টা চালাচ্ছে কর্তৃপক্ষ। রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা আনা এবং যানজট কমাতে ছয় মাসের মধ্যে বাস রুট রেশনালাইজেশন বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত বুধবার তেজগাঁওয়ে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) কার্যালয়ে ঢাকা মহানগরীতে বাস রুট রেশনালাইজেশন কার্যক্রম নিয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভার কার্যবিবরণী থেকে এ তথ্য জানা গেছে।

আরও পড়ুন

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫৬ জন ৯ ঘণ্টা আগে নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫৬ জন

সভায় ডিটিসিএর নির্বাহী পরিচালক মশিউর রহমান বলেন, প্রধানমন্ত্রী অন্তত দুটি রুটে একক কোম্পানির অধীনে বাসসেবা চালুর নির্দেশ দিয়েছেন। আগামী ২৫ অক্টোবরের মধ্যে এ ব্যবস্থা চালু করতে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে।

পরিকল্পনা অনুযায়ী, একটি রুটে বাস পরিচালনাকারী কোম্পানিগুলোকে একীভূত করে একটি কোম্পানি গঠন করা হবে। পাশাপাশি কয়েকটি রুট পুনর্বিন্যাস করা হবে।

একক কোম্পানির অধীনে বাস পরিচালনার জন্য পরিকল্পিত রুটগুলোর মধ্যে রয়েছে—শিববাড়ী-সদরঘাট রুট, যেখানে বর্তমানে বিকাশ ও ভিআইপি পরিবহনের বাস চলছে; গাবতলী থেকে গুলশান-১ হয়ে ডেমরা রুট, যেখানে আলিফ, বৈশাখী ও রইচ পরিবহনের বাস চলছে; দুয়ারীপাড়া থেকে আজিমপুর হয়ে সদরঘাট রুট, যেখানে দিশারী, তানজিল, মেট্রো লিংক ও ট্রান্স সিলভা পরিবহনের বাস চলছে।

আরও পড়ুন

বসিলায় ৪০ ফিট খাল পরিষ্কার, অভিযানে অংশ নিলেন ৬০০ স্বেচ্ছাসেবক ৯ ঘণ্টা আগে বসিলায় ৪০ ফিট খাল পরিষ্কার, অভিযানে অংশ নিলেন ৬০০ স্বেচ্ছাসেবক

এ ছাড়া রামপুরা হয়ে ঘাটারচর থেকে ডেমরা রুট এবং কাকরাইল হয়ে ঘাটারচর থেকে কাঁচপুর রুটে রমজান আলী এন্টারপ্রাইজ, মিডলাইন পরিবহন, মালঞ্চ পরিবহন ও রজনীগন্ধা পরিবহনের বাস চলছে। মিরপুর-১২ থেকে বাবুবাজার হয়ে মাওয়া রুটে চলছে স্বাধীন পরিবহন, বিহঙ্গ, মিরপুর সুপার লিংক ও শিকড় পরিবহনের বাস।

এ ছাড়া নতুন তিনটি রুটে একটি কোম্পানির অধীনে বৃত্তাকার বাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ‘উত্তরা চাকা’ কোম্পানি মেট্রো সেন্ট্রাল স্টেশন হয়ে কদম চত্বর থেকে পঞ্চবটী রুটে এবং ‘ঢাকা চাকা’ পান্থপথ হয়ে ফার্মগেট থেকে পলাশী ও কলাবাগান হয়ে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে আজিমপুর রুটে বাস পরিচালনায় আগ্রহ দেখিয়েছে।

আরও পড়ুন

সাকের হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ, চিকিৎসক সাময়িক বরখাস্ত ৯ ঘণ্টা আগে সাকের হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ, চিকিৎসক সাময়িক বরখাস্ত

বাস মালিকদের আপত্তি রয়েছে কোম্পানির শেয়ার বণ্টন নিয়ে। তাঁদের অভিযোগ, নতুন গঠিত কোম্পানিতে কার কতসংখ্যক বাস রয়েছে, তা বিবেচনায় না নিয়ে মালিকদের সমানসংখ্যক পরিচালক পদ দেওয়া হলে সমস্যা তৈরি হতে পারে।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির দপ্তর সম্পাদক কাজী যুবায়ের মাসুদ বলেন, বাস রুটগুলোতে একাধিক অপারেটরের মাধ্যমে বাস পরিচালিত হচ্ছে। বাসের সংখ্যা ভিন্ন হওয়ায় মালিকদের শেয়ারও ভিন্ন। ফলে এক কোম্পানিতে বেশি বাসের মালিকেরা কম বাসের মালিকদের সমান অংশীদার হতে চাইবেন না। এটি একটি বড় সমস্যা, যার সমাধান হওয়া জরুরি।

আরও পড়ুন

ফরিদপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের ৯ ঘণ্টা আগে ফরিদপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের

এ বিষয়ে ডিটিসিএর ডেপুটি ট্রান্সপোর্ট প্ল্যানার ধ্রুব আলম বলেন, আগামী ১৭ অক্টোবর একটি সভা রয়েছে। সেখানে এ সমস্যার সমাধান হতে পারে।

সভায় আরও বক্তব্য দেন বিএনপির শ্রমিক দলের নেতা ও সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ এবং ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির নেতা সাইফুল ইসলামসহ অন্যরা।

এর আগে গত ৮ অক্টোবর সচিবালয়ে ঢাকা মহানগরের গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা আনার মাধ্যমে যানজট কমাতে ছয় মাসের মধ্যে বাস রুট রেশনালাইজেশন বাস্তবায়নের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এ পদ্ধতিতে একটি রুটে একাধিক কোম্পানির পরিবর্তে একটি কোম্পানির ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বাস চলবে।

আরও পড়ুন

ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ফেরত ৩৫ বাংলাদেশি ৯ ঘণ্টা আগে ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ফেরত ৩৫ বাংলাদেশি

বৈঠকে সিদ্ধান্ত হয়, আগামী দুই মাসের মধ্যে বাসস্টপেজ নির্ধারণ, জরাজীর্ণ বাস মেরামত এবং চালকদের মাসিক বেতনের ভিত্তিতে নিয়োগের ব্যবস্থা করা হবে। এ সময় কয়েকটি রুটে নতুন ব্যবস্থা চালু করা হবে। এরই মধ্যে ঢাকাকে ৩২টি রুটে ভাগ করে ছয় মাসের মধ্যে সব রুটে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বাস চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। এ ব্যবস্থায় কাউন্টারভিত্তিক যাত্রীসেবা, ই-টিকেটিং ও জিপিএস ট্র্যাকিং থাকবে।

সভায় জানানো হয়, ঢাকায় অনুমোদিত ৪১৮টি বাস রুটের মধ্যে বর্তমানে ৯৮টি সচল রয়েছে। এসব রুটে ৬৬টি কোম্পানির প্রায় সাড়ে সাত হাজার বাস চলছে। এগুলো পুনর্বিন্যাস করে ৩২টি রুটে নিয়ে আসতে চায় ঢাকা পরিবহন কর্তৃপক্ষ।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন