https://newsbdc.com/national/mvawm5vi8j
ঢাকা-সৌদি রুটে ফ্লাইট চলাচলে বিঘ্ন, অনিশ্চয়তায় ১৬ হাজার ৬২০ যাত্রী
সৌদি আরবের বিমানবন্দরে হামলার পর দেশটির বিমানবন্দরগুলোতে বিধিনিষেধ আরোপ করায় ঢাকা-সৌদি রুটে বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত সরাসরি ও ট্রানজিট মিলিয়ে মোট ১০৭টি ফ্লাইট বাতিল বা ব্যাহত হয়েছে।
আরও পড়ুন
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫৬ জন ১৪ ঘণ্টা আগে
বেবিচকের তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত ফ্লাইটগুলোর মধ্যে ৪৪টি সরাসরি এবং ৬৩টি ট্রানজিট ফ্লাইট। সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৭টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ১০টি এবং রিয়াদ এয়ারওয়েজের সাতটি ফ্লাইট রয়েছে।
অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটগুলোর মধ্যে ইন্ডিগোর ২২টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের নয়টি, সালাম এয়ারের সাতটি, ফ্লাই দুবাইয়ের ছয়টি, এয়ার ইন্ডিয়ার চারটি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও পড়ুন
বসিলায় ৪০ ফিট খাল পরিষ্কার, অভিযানে অংশ নিলেন ৬০০ স্বেচ্ছাসেবক ১৪ ঘণ্টা আগে
ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটায় মোট ১৬ হাজার ৬২০ জন যাত্রী অনিশ্চয়তা ও ভোগান্তির মুখে পড়েছেন। পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোর ফ্লাইটের সময়সূচি পুনর্নির্ধারণে কাজ করছে বেবিচক।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।