https://newsbdc.com/national/mvc1k8jbik
সরকারি-বেসরকারি হাসপাতালের লাইব্রেরিতে ৩ বই রাখার নির্দেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের
দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজের লাইব্রেরিতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে লেখা তিনটি বই সংগ্রহ ও সংরক্ষণের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
গত ২৭ সেপ্টেম্বর স্বাস্থ্যসেবা বিভাগের জারি করা এক নির্দেশনায় অধীনস্থ সব দপ্তরপ্রধানকে এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।
আরও পড়ুন
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫৬ জন ১৫ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরও তাদের নিয়ন্ত্রণাধীন সব প্রতিষ্ঠানে নির্দেশনাটি বাস্তবায়নের জন্য লিখিত তাগিদ পাঠিয়েছে।
নির্দেশনায় উল্লেখ করা বই তিনটি হলো—প্রয়াত গবেষক ও সাংবাদিক মাহফুজ উল্লাহর লেখা ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’ ও ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের লেখা ‘সবার আগে বাংলাদেশ’। বই তিনটির সম্মিলিত মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৭০০ টাকা।
আরও পড়ুন
বসিলায় ৪০ ফিট খাল পরিষ্কার, অভিযানে অংশ নিলেন ৬০০ স্বেচ্ছাসেবক ১৫ ঘণ্টা আগে
নথি পর্যালোচনায় দেখা গেছে, বইগুলোর প্রকাশক ‘জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা’র পক্ষে জহির দীপ্তি গত ২৩ আগস্ট স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিতের কাছে একটি আনুষ্ঠানিক আবেদন জমা দেন। আবেদনে বইগুলোকে দেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিল হিসেবে উল্লেখ করে সব মেডিকেল লাইব্রেরিতে সংরক্ষণের অনুরোধ জানানো হয়।
প্রতিমন্ত্রী এম এ মুহিত ওই চিঠিতে স্বাক্ষর, তারিখ ও সরকারি সিলমোহর দিয়ে ‘জোর সুপারিশ করা হলো’ লিখে স্বাস্থ্যসেবা বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুমোদন দেন। পরে ওই অনুমোদনের ভিত্তিতে দপ্তরপ্রধানদের নির্দেশনা দেয় স্বাস্থ্যসেবা বিভাগ।
প্রকাশনা সংস্থার আবেদনে দাবি করা হয়, চিকিৎসাসেবার সঙ্গে যুক্ত পেশাজীবী, নার্স, শিক্ষার্থী এবং সেবা নিতে আসা সচেতন নাগরিকদের জন্য বইগুলো পাঠ করা সময়োপযোগী ও মূল্যবান অভিজ্ঞতা হবে।
আরও পড়ুন
সাকের হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ, চিকিৎসক সাময়িক বরখাস্ত ১৫ ঘণ্টা আগে
এর আগে প্রাথমিক বিদ্যালয়গুলোতে একই ধরনের নির্দেশনা জারির পর তা বাতিল করা হয়েছিল। ওই ঘটনার তিন মাসের মাথায় মেডিকেল কলেজ ও হাসপাতালের লাইব্রেরির জন্য নতুন নির্দেশনা এল।
গত ৩ জুন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই তিনটি বই রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে ব্যাপক আলোচনার পর ৬ জুলাই নির্দেশনাটি বাতিল করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
আরও পড়ুন
ফরিদপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের ১৫ ঘণ্টা আগে
রাজনৈতিক ব্যক্তিত্বদের জীবনীভিত্তিক বই সরকারি খরচে শিক্ষাপ্রতিষ্ঠানে সংরক্ষণের নির্দেশ দেওয়ার নজির অতীতেও রয়েছে। ২০১৯ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের আমলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) দেশের সব মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে শেখ মুজিবুর রহমানকে নিয়ে শিশু একাডেমি প্রকাশিত ২৭টি বই কেনার নির্দেশ দিয়েছিল।
এ ছাড়া ২০১৪ সালেও শেখ মুজিবুর রহমানকে নিয়ে এক আমলার লেখা তিনটি বই কেনার নির্দেশনা জারি করেছিল মাউশি।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।