https://newsbdc.com/national/mvgce5omc9
নজরুল-সুইটির মৃত্যুদণ্ডের তথ্য চেয়ে সৌদিকে আবারও বাংলাদেশের কূটনৈতিক পত্র
সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিক নজরুল ইসলাম ও সুইটি আক্তারের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে বিস্তারিত জানতে দেশটির কর্তৃপক্ষকে আবারও কূটনৈতিক পত্র দিয়েছে বাংলাদেশ। সৌদি আরবের পাঠানো বন্দিতালিকায় তাঁদের নাম থাকলেও কী সাজা দেওয়া হয়েছিল, তা উল্লেখ ছিল না বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
দুই বাংলাদেশির মামলার বিস্তারিত বিবরণ, রায়ের কপি ও বিচারিক প্রক্রিয়া সম্পর্কে তথ্য চেয়ে সৌদি কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
আরও পড়ুন
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫৬ জন ৯ ঘণ্টা আগে
সোমবার জেদ্দায় সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ফরিদ বিন সাদ আল সেহেরির সঙ্গে বৈঠকে বিষয়টি উত্থাপন করেন বাংলাদেশের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন। বৈঠকে সৌদি কর্মকর্তা এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য দিতে পারেননি। পরে একই দিন দুই বাংলাদেশির মামলার নথি ও বিচারিক প্রক্রিয়ার বিস্তারিত জানতে আবারও কূটনৈতিক পত্র পাঠানো হয়।
আরও পড়ুন
বসিলায় ৪০ ফিট খাল পরিষ্কার, অভিযানে অংশ নিলেন ৬০০ স্বেচ্ছাসেবক ৯ ঘণ্টা আগে
এর আগে গত ১৪ অক্টোবর সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর প্রকাশ করে। পরদিন ১৫ অক্টোবর জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট এ বিষয়ে বিস্তারিত জানতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়কে কূটনৈতিক পত্র দেয়। পরে ১৮ অক্টোবর ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের কাছেও একই বিষয়ে পত্র দেওয়া হয়।
কূটনৈতিক পত্রে যত দ্রুত সম্ভব দণ্ডিত দুই বাংলাদেশির মামলার বিস্তারিত তথ্য দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
আরও পড়ুন
সাকের হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ, চিকিৎসক সাময়িক বরখাস্ত ৯ ঘণ্টা আগে
সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৩ সালের আগস্টে গ্রেপ্তারের পর যথাযথ বিচারিক প্রক্রিয়া অনুসরণ করে প্রথমে নিম্ন আদালত তাঁদের দণ্ড দেন। পরে ১৩ বিচারকের সমন্বয়ে গঠিত আপিল আদালতের প্যানেল মৃত্যুদণ্ড বহাল রাখেন। আদালতের রায় অনুসারে নারী ও পুরুষের জন্য নির্ধারিত পৃথক সেলে তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে সৌদি পক্ষ জানিয়েছে।
আরও পড়ুন
ফরিদপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের ৯ ঘণ্টা আগে
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, রায়ের কপি হাতে পেলে বিষয়টি আরও স্পষ্টভাবে জানানো এবং পরিস্থিতি মূল্যায়ন করা সম্ভব হবে। নথিপত্র পাওয়ার পর বাংলাদেশ বিষয়টি পর্যালোচনা করে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে।
এদিকে নজরুল ইসলাম ও সুইটি আক্তারের নাম সংশ্লিষ্ট তালিকায় রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এখন সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে বিস্তারিত তথ্য পাওয়ার অপেক্ষায় রয়েছে ঢাকা।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।