ছবি ভিডিও মতামত
সর্বশেষ
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫৬ জন বসিলায় ৪০ ফিট খাল পরিষ্কার, অভিযানে অংশ নিলেন ৬০০ স্বেচ্ছাসেবক চীনে মুক্তি পেল প্রথম পূর্ণদৈর্ঘ্য এআই চলচ্চিত্র, বক্স অফিসে অনিশ্চয়তা সাকের হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ, চিকিৎসক সাময়িক বরখাস্ত ফরিদপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ফেরত ৩৫ বাংলাদেশি দেশে হাম ও উপসর্গে মৃত্যু ১,২১৪, হাসপাতালে নতুন ১,১৩৫ রোগী রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নেতৃত্বে বেসরকারি ব্যাংকার, ক্ষোভ কর্মকর্তাদের কুতুবদিয়ায় জেলে পাড়ায় অগ্নিকাণ্ড, পুড়েছে ৩৩ বসতঘর আটোয়ারীতে চারটি লাউ এক টাকা, বাম্পার ফলনেও লোকসানে কৃষক
বাংলাদেশ

ঐক্যবদ্ধভাবে এগোতে চায় সরকার, বিভ্রান্তি ছড়াচ্ছে একটি মহল: প্রধানমন্ত্রী

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১৪: ২৫
ঐক্যবদ্ধভাবে এগোতে চায় সরকার, বিভ্রান্তি ছড়াচ্ছে একটি মহল: প্রধানমন্ত্রী
সংগৃহীত

দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চায় সরকার। তবে একটি মহল বিভিন্নভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে বিতর্কিত না করে কারও কোনো বক্তব্য বা দাবি থাকলে তা জাতীয় সংসদে তুলে ধরার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে রংপুর নগরীর রাধা গোবিন্দ মন্দিরের ধর্মসভা পূজামণ্ডপে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫৬ জন ৯ ঘণ্টা আগে নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫৬ জন

তারেক রহমান বলেন, সরকার সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চায়। কিন্তু সম্প্রতি একটি মহল বিভিন্ন ধরনের বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বলে তাঁরা দেখছেন।

তিনি বলেন, অতীতে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার চেষ্টা হয়েছিল, যা দেশের মানুষ ভালোভাবে গ্রহণ করেনি। একইভাবে কিছু মহল ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকেও বিতর্কিত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন

বসিলায় ৪০ ফিট খাল পরিষ্কার, অভিযানে অংশ নিলেন ৬০০ স্বেচ্ছাসেবক ১০ ঘণ্টা আগে বসিলায় ৪০ ফিট খাল পরিষ্কার, অভিযানে অংশ নিলেন ৬০০ স্বেচ্ছাসেবক

প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্রকামী জনগণের পক্ষ থেকে তিনি সবাইকে আহ্বান জানাতে চান, যেন কেউ চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে বিতর্কিত না করেন।

কারও কোনো বক্তব্য বা দাবি থাকলে তা জাতীয় সংসদে তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণ তাঁদের প্রতিনিধিদের সংসদে পাঠিয়েছে। সংসদে আলোচনা ও বিতর্কের মাধ্যমে জনগণ এবং রাষ্ট্রের জন্য কল্যাণকর সিদ্ধান্ত নেওয়া উচিত।

সবার জন্য কাজ করতে চায় সরকার

নির্বাচনে বিএনপি বা তার প্রার্থীদের ভোট দিয়েছেন কি না, সেই পার্থক্য না করে সব মানুষের জন্য কাজ করার অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন

সাকের হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ, চিকিৎসক সাময়িক বরখাস্ত ১০ ঘণ্টা আগে সাকের হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ, চিকিৎসক সাময়িক বরখাস্ত

তিনি বলেন, সরকারকে যাঁরা ভোট দিয়েছেন, তাঁদের পাশাপাশি যাঁরা ভোট দেননি, তাঁদের জন্যও সরকার কাজ করতে চায়।

রংপুরের উন্নয়নে বরাদ্দের কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

দেশের সব এলাকার উন্নয়ন অর্থনৈতিক সক্ষমতা বিবেচনায় নিয়ে সুষমভাবে করার পরিকল্পনার কথা জানান তারেক রহমান। তিনি বলেন, রংপুর মহানগরীর উন্নয়নে গত দুই সপ্তাহে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ হাজার ৮০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

আরও পড়ুন

ফরিদপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের ১০ ঘণ্টা আগে ফরিদপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের

এ ছাড়া স্থানীয় সরকার ব্যবস্থার মাধ্যমে রংপুর জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও গ্রামে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের উদ্যোগ নেওয়ার কথাও তুলে ধরেন তিনি। এসব উদ্যোগের মধ্যে সেতু, কালভার্ট, স্কুল ও কলেজ নির্মাণের বিষয় রয়েছে।

উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে রাজনৈতিক ও সামাজিক বিভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন